কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৯:৪৭ পিএম
কুমিল্লায় সারাদেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের পরিচালনা পর্ষদের কার্যকারিতা বাড়াতে এবং প্রশাসনিক শৃঙ্খলা জোরদার, সঠিক ও স্বচ্ছ পরিচালনা নিশ্চিত করতেই মূলত এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লায় সারাদেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের পরিচালনা পর্ষদের কার্যকারিতা বাড়াতে এবং প্রশাসনিক শৃঙ্খলা জোরদার, সঠিক ও স্বচ্ছ পরিচালনা নিশ্চিত করতেই মূলত এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
শনিবার দিনব্যাপী বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) এই আয়োজন করেন সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
অনুষ্ঠানে সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক সামছুদ্দিন ইলিয়াসের সঞ্চালনায় ও চেয়ারম্যান আফসানা ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি কুমিল্লা-১০ আসনের সাংসদ মোবাশ্বের আলম ভূঁইয়া, বিশেষ অতিথি লালমাই ও নাঙ্গলকোটের উপজেলা নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের ড. ফরহাদ উদ্দিন আহমেদ ও ড. শামসুদ্দীন শিশির, লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট কনসালটেন্ট সৈয়দ মোহাম্মদ নুরুল আফসার প্রমুখ।
বক্তব্যে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, বাংলাদেশের প্রথমবারের মতো এমন প্রোগ্রামে আসলাম। আগে শুনতাম শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু এখন নতুন করে জানলাম সভাপতিরাও নিজেদের কাজ সম্পর্কে জানতে হবে। শিক্ষার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। পাঁচ বছরে অন্তত ৫০০ জন শিক্ষিত লোক যদি না তৈরি করতে পারি তাহলে এই এমপি হওয়ার কোনো মূল্য নেই।
তিনি বলেন, আমরা সভাপতি নির্বাচনে কোনো রাজনৈতিক বিষয় বিবেচনা করিনি। আমরা বিবেচনা করেছি যোগ্যতা ও শিক্ষাকে। আমরা চাই, পিছিয়ে পড়া নাঙ্গলকোট-লালমাই এলাকা সারা বাংলাদেশে একটি মডেল হবে।