× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের অবহেলায় স্বাস্থ্যব্যবস্থা

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৯:৩৬ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন পূর্ব ঘোষণা ছাড়াই ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন পূর্ব ঘোষণা ছাড়াই ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন পূর্ব ঘোষণা ছাড়াই ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন শনিবার। 

দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রী হঠাৎ হাসপাতালে উপস্থিত হয়ে সার্জারি বিভাগ, বহির্বিভাগ ও ডিসপেনসারিসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

মন্ত্রীর উপস্থিতিতে হাসপাতালের চিকিৎসাসেবা ও নানা অনিয়ম নিয়ে তার সামনেই ক্ষোভ প্রকাশ করেন এক ভুক্তভোগী নারী।

মন্ত্রীর হঠাৎ উপস্থিতিতে পুরো হাসপাতাল চত্বরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও তৎপরতা সৃষ্টি হয়।

মন্ত্রী হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন। হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকারের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ নিয়েও তিনি উষ্মা প্রকাশ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থাকে চরম অবহেলার মধ্যে রেখেছিল। হবিগঞ্জ জেলা হাসপাতালে একটি জেনারেটর গত পাঁচ বছর ধরে পড়ে থাকলেও তা চালু করা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে টাকা-পয়সা লুটপাট হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা সহজলভ্য করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছেন।

হাসপাতালের ডিসপেনসারি পরিদর্শনে গিয়ে ডিউটিতে অনুপস্থিত ও ছুটির অনুমোদন না থাকায় ফার্মাসিস্ট রিগান হোসেনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন মন্ত্রী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, জেলা পরিষদের প্রশাসক আহমদ আলী মুকিব, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার জাবেদ জিল্লুল বারী, ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার প্রমুখ। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা