× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে সার সংকটের ঝুঁকি নেই: খাদ্যমন্ত্রী

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৬:০৬ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ১৬:১২ পিএম

শনিবার উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন  খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শনিবার উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গণসংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত থাকায় চলতি রোপা আমন মৌসুমে ধান উৎপাদন ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই।

মাঠপর্যায়ে কোনো কোনো স্থানে বিতরণ ব্যবস্থার সমন্বয়হীনতা থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। সারের সার্বিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি জানান, বৈঠকে সারের পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিতের চিত্র তুলে ধরা হয়।

শনিবার উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব বক্তব্য রাখেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ আমির হামজা ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আওয়াল খান ও সাটুরিয়া কৃষক দলের সভাপতি বরকত মল্লিকসহ জেলা উপজেলার অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা