× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ সদস্যকে পিটিয়ে মুচলেকা, বাহিনীতে চাপা ক্ষোভ

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৪:৪৮ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ১৮:০৭ পিএম

থানা থেকে  রাজনৈতিক চাপে ছেড়ে দেওয়া হয় সাবেক ছাত্রদল নেতাকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

থানা থেকে রাজনৈতিক চাপে ছেড়ে দেওয়া হয় সাবেক ছাত্রদল নেতাকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাগুরায় কর্মরত এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধরের ঘটনায় অভিযুক্ত জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা নাইমুজ্জামান নয়নকে আটকের পর মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে থানা থেকে তাকে রাজনৈতিক চাপে ছেড়ে দেওয়ার ঘটনায় জেলা পুলিশ সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ ও চাপা ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও ঘটনার ভিডিও চিত্রে দেখা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা কাঁচাবাজার এলাকায় প্রাইভেটকার চালিয়ে আসার সময় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য ইমরান হোসেনকে পেছন থেকে জোরে হর্ন দেন নয়ন।
ইমরান কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন এবং ঢাকা রোড বাসস্ট্যান্ড থেকে শহরে ফিরছিলেন। ওই সময় বাম দিকে জায়গা না থাকায় ইমরান মোটরসাইকেল থামাতে বাধ্য হন। সাইড না দেওয়ার কারণ জানতে চাইলে ইমরান পর্যাপ্ত জায়গা ছিল না বলে জানান।
বিষয়টি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই পথ দিয়ে যাওয়া পুলিশের দুই উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ হোসেন ও শরিফ ইমরানকে সঙ্গে নিয়ে ভায়না মোড়ে দিকে রওনা হন। তবে ভায়না মোড়ের কাছে মাইক্রোবাস স্ট্যান্ডে নিজের গাড়ি মহাসড়কে আড়াআড়ি দাঁড় করিয়ে তাদের গতি রোধ করেন নয়ন।
সেখানে পুনরায় বাগবিতণ্ডা শুরু হলে নয়নসহ উপস্থিত কয়েকজন তিন পুলিশ সদস্যকে মাইক্রোবাস সমিতির অফিসে আটকে রাখা এবং দেখে নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে নয়ন মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় পুলিশ সদস্য ইমরানের মাথার পেছনে ও মুখে পর পর দুটি চড়-থাপ্পড় মারেন এবং ইমরানের মোটরসাইকেলের চাবি কেড়ে নেন। সঙ্গে থাকা পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
পরবর্তী সময়ে ঘটনার ১ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সদর থানা পুলিশ নয়নকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, আটকের পর পরই মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ কয়েকজন নেতাকর্মী থানায় গিয়ে চাপ সৃষ্টি করে নয়নকে ছাড়িয়ে নিয়ে যান।
ভুক্তভোগী পুলিশ সদস্য ইমরান হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিনা কারণেই আমি মারধরের শিকার হয়েছি। নয়ন আমাদের সঙ্গে অকথ্য গালিগালাজসহ চরম অসদাচরণ করেছেন। আমাদের দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।’
মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলের মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি।
এ বিষয়ে সদর থানার একাধিক পুলিশ কর্মকর্তা অসন্তোষ প্রকাশ করে জানান, সরকারি দলের পরিচয় ব্যবহার করে প্রকাশ্যে পুলিশের গায়ে হাত তোলার পর এভাবে পার পেয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। এতে দায়িত্ব পালনকারী সদস্যদের মনোবল ভেঙে পড়ে।মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর পরই নয়নকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরবর্তী সময়ে একটি মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত এর বেশি কিছু বলা সম্ভব নয়।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা