× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের মানববন্ধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৪:০৪ পিএম

শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বরিশাল-বাকেরগঞ্জ-সুবিদখালী-বরগুনা মহাসড়কে নতুন (আংশিক) কমিটি বাতিলের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বরিশাল-বাকেরগঞ্জ-সুবিদখালী-বরগুনা মহাসড়কে নতুন (আংশিক) কমিটি বাতিলের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ৭ সদস্য বিশিষ্ট নতুন (আংশিক) কমিটি বাতিল করে নিরপেক্ষ তদন্ত ও সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে ঝাড়ু মিছিলের পর এবার মানববন্ধন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।

শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বরিশাল-বাকেরগঞ্জ-সুবিদখালী-বরগুনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার কেন্দ্রীয় নির্বাহী কমিটি উপজেলা যুবদলের কমিটি ঘোষণার পরদিন বৃহস্পতিবার এই কমিটি প্রত্যাখ্যান করে পুনঃরায় নতুন কমিটি গঠনের দাবিতে উপজেলা শহরে ঝাড়ু মিছিল ও পথসভা করে পদবঞ্চিত যুবদলের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো, সুজন হাওলাদার, মো. শাহিন ফরাজী, মো. বাবুল মুন্সী ও ইউনিয়ন যুবদল নেতা মো. জাফর প্রমুখ।

পদবঞ্চিতরা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ শাসনামলে হামলা-মামলা শিকার হওয়া ও একাধিকবার কারাবরণকারী ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীসহ বিতর্কিত ব্যক্তিদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। ২০২৪ সালের ৬ অক্টোবর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২১৮পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক হওয়া মো. ইব্রাহিম হোসেন জুয়েল মৃধাকে এই কমিটিতে দপ্তর সম্পাদক করা হয়েছে। সদ্য ঘোষিত এই কমিটি বাতিল করে নিরপেক্ষ তদন্ত ও সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানানোসহ সৃষ্ট সমস্যা সমাধানে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। 

উপজেলা যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নে দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এ মানববন্ধনে ।

প্রসঙ্গত, বুধবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে গাজী রাশেদ শামসকে সভাপতি, মো. নাসির উদ্দিন হাওলাদারকে সিনিয়র সহ-সভাপতি, মো. আবু বকর সিদ্দিকী চৌধুরীকে সহ-সভাপতি, গাজী আতাউর রহমানকে সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মাহীন হাদীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মাইনুল ইসলাম শাহীনকে সাংগঠনিক সম্পাদক ও ইব্রাহীম হোসেন জুয়েল মৃধাকে দপ্তর সম্পাদক করে ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা