× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে শুকনো ধান মজুদে কৃষকের বোবা কান্না

নুর রহমান তুষার, ধর্মপাশা (সুনামগঞ্জ)

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৩:৪৪ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ১৪:২০ পিএম

ধর্মপাশার টগার হাওর। ছবি: সংগৃহীত

ধর্মপাশার টগার হাওর। ছবি: সংগৃহীত

সোনালি ধানের স্বপ্ন নিয়ে মাঠে নামেন কৃষক। ফলান সোনালী ফসল। 

গত বৈশাখের আগাম বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর জলাবদ্ধতার সঙ্গে লড়াই করে কোনো রকমে যে ধান ঘরে তুলেছেন, সেই ধানই এখন যেন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

ধান কাটার সময় একদিকে শ্রমিক সংকট ও বাড়তি মজুরি, অন্যদিকে মাড়াই, পরিবহন ও শুকানোর অতিরিক্ত খরচ সব মিলিয়ে কৃষকের উৎপাদন ব্যয় বেড়ে ছিল। কিন্তু দুঃখের বিষয় বাজারে এসে দেখা যাচ্ছে উল্টো চিত্র। যে ধান উৎপাদনে কৃষকের মণপ্রতি খরচ হয়েছে আনুমানিক ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, সেই শুকনো ধান এখন অনেক জায়গায় বেচতে হচ্ছে মাত্র ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় দরে। মিলার এবং আড়ৎদারের কাছে। অসহায় কৃষকের মণ ধানে কৃষকের লোকসান হচ্ছে প্রায় ৩০০ থেকে ৫০০ টাকা।

সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকের কাছে ধান শুধু একটি ফসল নয়।এটা হাওর অঞ্চলের কৃষকের সারা বছরের প্রধান আয়ের উৎস। কিন্তু হত মৌসুমে বৈরী আবহাওয়া কৃষকের সেই স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে।

চলতি বছরের মার্চেই সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরো ধান ডুবে যাওয়ার খবর প্রকাশিত হয়। জেলার বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা ও আগাম বন্যার আশঙ্কায় কৃষকের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছিল।

কোনো কোনো কৃষক বাধ্য হয়ে আধাপাকা ধান কেটেছেন। আবার যারা ধান ঘরে তুলতে পেরেছেন, তাদের সামনে তৈরি হয়েছে নতুন সংকট- ধান রাখবেন, নাকি লোকসানে বিক্রি করবেন?

কৃষকদের হিসাব অনুযায়ী, ধান কাটার সময় একজন শ্রমিককে দিতে হয়েছে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। এরপর ধান মাড়াই, পরিবহন, শুকানো, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ যোগ হয়েছে।

ফলে শুকনো ধানের প্রকৃত উৎপাদন ব্যয় দাঁড়িয়েছে মণপ্রতি আনুমানিক ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।

অথচ বর্তমান স্থানীয় বাজারে সেই ধান বেচতে হচ্ছে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়- কৃষকের ভাষায়, ধান বেচে খরচই উঠছে না।

জাতীয় পর্যায়েও একই ধরনের অভিযোগের নজির আছে। চলতি বছরের এক প্রতিবেদনে কৃষকেরা জানিয়েছেন, উৎপাদন খরচ বাড়লেও ধানের দাম কম থাকায় তারা লোকসানে ধান বেচতে বাধ্য হচ্ছেন।

ধান কাটার মৌসুমে অনেক কৃষক তাৎক্ষণিক না বেচে শুকিয়ে মজুদ করে রেখেছিলেন। তাদের আশা ছিল- কয়েক মাস পর বাজারে দাম বাড়বে।

কিন্তু দুঃখের কথা সেই প্রত্যাশা পূরণ না হয়ে উল্টো মজুদ করা ধান এখন কৃষকের জন্য আর্থিক চাপ হয়ে দাঁড়িয়েছে।

কৃষকের ধান ঘরে রাখলে প্রয়োজন হয় নিরাপদ সংরক্ষণস্থল। পোকামাকড় ও আর্দ্রতা থেকে ধান রক্ষা করতে হয়। কৃষকের হাতে নগদ টাকা থাকেনা। ধান বেচে পরিবারের প্রয়োজনীয় খরচ মেটাতেও হয়।

লোকসানে ধান বেচবেন, নাকি আরও কিছুদিন অপেক্ষা করবেন? কৃষকের এসব প্রশ্নের জবাব কে দেবেন।

২০২৫-২৬ অর্থবছরের সরকারি ধান সংগ্রহমূল্য মণপ্রতি ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণের তথ্য প্রকাশিত হয়েছে। যদি কৃষকের উৎপাদন ব্যয়ই মণপ্রতি ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা হয়, তাহলে সরকারি নির্ধারিত মূল্যেও কৃষকের প্রকৃত লাভ কতটা- সেটি আলাদা করে হিসাব করা জরুরি।

আর মাঠপর্যায়ে যদি কৃষক ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় ধান বেচতে বাধ্য হন, তাহলে সরকারি ঘোষিত সংগ্রহমূল্যের সুবিধা তার কাছে পৌঁছাচ্ছে কি না- সেটিও অনুসন্ধানের বিষয়।

সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকের কাছে ধান উৎপাদন একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। একদিকে অকাল বন্যা, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি; অন্যদিকে শ্রমিকের উচ্চ মজুরি ও উৎপাদন ব্যয়। সবশেষে বাজারে যদি ন্যায্য দাম না মেলে, তাহলে কৃষক আগামী মৌসুমে ধান চাষে আগ্রহ হারাতে পারেন।

হাওরাঞ্চলে ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকের হতাশা এবং ভবিষ্যতে ধান চাষে আগ্রহ কমে যাওয়ার আশঙ্কার কথাও সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে।

হাওরের কৃষক বন্যার পানির সঙ্গে যুদ্ধ করে ধান ফলান। কাদামাটি মাড়িয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, বাড়তি মজুরি দিয়ে শ্রমিক এনে, দিন-রাত পরিশ্রম করে ধান ঘরে তোলেন।

এক বুক আসা নিয়ে সেই ধান শুকিয়ে গোলায় তোলেন। বেশি দামের আশা ভরসায়।

পাইকুরাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বৌলাম গ্রামের কৃষক ইউসুফ মিয়া বলেন, বালা গৃহস্থী করছি যে, ধান ফলাইতে এবং  শুকাইয়া ঘরে তুলতে করছ ১৪০০ টেহা। বেশি লাভের আশায় ডুলায় রাখছিলাম। আর এহন এই ধান বেচন লাগে ১০০০ টেহা।

কিন্তু যখন সেই শুকনো ধান বাজারে নিয়ে গিয়ে দেখেন উৎপাদন খরচের চেয়েও কম দাম, তখন তাদের কষ্টের সীমাপরিসীমা থাকে না।

যে ধানের শীষে কৃষকের স্বপ্ন, সেই ধানের বাজারেই যদি তাদের লোকসান গুনতে হয়। তাহলে কৃষকের সেই নীরব কান্নার বুক পাঠার আওয়াজ শুনবে কে?

ধর্মপাশা উপজেলা কৃষিকর্মকর্তা আসায়াদ বিন খলিল রাহাত বলেন, সরকারি বেঁধে দেওয়া দামের চেয়ে বাজারে ধানের দাম কম। এতে কৃষকের কষ্ট হচ্ছে। তাছাড়া ধানের রঙ ভাল না। অতি বৃষ্টির ফলে সময় মতো রোদ না পাওয়ায় এ রকম হয়েছে। সরকারি প্রণোদনা দেওয়ার ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া কৃষকদের জন্য সরকার কৃষি কার্ড করে দেওয়া উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি আগামি এক দুই সপ্তাহের মধ্যে ধানার দাম বাড়বে। ধর্মপাশা উপজেলা ইউএনও জনি রায়ের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা