× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুমড়ে-মুচড়ে গেল বৃদ্ধ রুস্তমের একমাত্র উপার্জনের অবলম্বন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৩:০৫ পিএম

অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রুস্তম হোসেন হাওলাদারের একমাত্র উপার্জনের অবলম্বন অটোভ্যানটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রুস্তম হোসেন হাওলাদারের একমাত্র উপার্জনের অবলম্বন অটোভ্যানটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট সড়ক দুর্ঘটনায় ৭৫ বছর বয়সি মো. রুস্তম হোসেন হাওলাদারের একমাত্র উপার্জনের অবলম্বন অটোভ্যানটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে। এতে পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন অসহায় এই বৃদ্ধ।

অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শুক্রবার রাকুদিয়া নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় রুস্তম হোসেন হাওলাদারের অটোভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।দীর্ঘদিনের ব্যবহারে জরাজীর্ণ ভ্যানটির কাঠামো দুর্ঘটনায় ভেঙে গেছে।

স্থানীয়দের কাছে সবার প্রিয় ‘রুস্তম চাচা’ হিসেবে পরিচিত এই বৃদ্ধের জীবিকার একমাত্র মাধ্যম ছিল অটোভ্যানটি। বয়সের ভারে নুয়ে পড়লেও পরিবারের ৪-৫ জন সদস্যের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন এই গাড়ি নিয়েই বের হতেন তিনি। সেই শেষ সম্বলটুকুও দুর্ঘটনায় নষ্ট হয়ে যাওয়ায় এখন কীভাবে সংসার চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষতিগ্রস্ত অটোভ্যানটির ছবি দিয়ে দুঃখ প্রকাশ করছেন। তবে সেই ছবির আড়ালে চাপা পড়ে যাচ্ছে রুস্তম চাচার বুকফাটা কষ্ট। গাড়িটি নষ্ট হওয়ার পর তার সবচেয়ে বড় চিন্তা, আগামীকাল ঘরের চুলায় আদৌ আগুন জ্বলবে কি না।

স্থানীয়রা জানান, রুস্তম হোসেন অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করেন। তার পরিবারের জীবিকার একমাত্র উপার্জনের অবলম্বন ছিল অটোভ্যানটি। তাই মানবিক দিক বিবেচনা করে সমাজের বিত্তবান, প্রবাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও হৃদয়বান মানুষের তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

একটি নতুন বা ক্ষতিগ্রস্ত ভ্যানটি মেরামতের জন্য সামান্য সহযোগিতাও বৃদ্ধ রুস্তম হোসেন ও তার পরিবারের জন্য নতুন করে বেঁচে থাকার পথ তৈরি করতে পারে।

আসুন, শুধু দুর্ঘটনার ছবি দেখে দুঃখ প্রকাশ নয়, অসহায় এই বৃদ্ধের পাশে দাঁড়াই। তার একমাত্র উপার্জনের অবলম্বনটি ফিরিয়ে দিতে যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই।

মানবিক সহযোগিতার জন্য রুস্তম হোসেন হাওলাদারের মোবাইল নম্বর: ০১৭৮১৬২৫১৫০। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা