× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘হামলা’র প্রতিবাদে চুয়াডাঙ্গাজুড়ে বাস চলাচল বন্ধ

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৩:০০ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ১৩:০৩ পিএম

বাস চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাস চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইজিবাইক শ্রমিকদের হামলা ও বাসশ্রমিকদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সব রুটে শনিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনায় সমাধান হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।

এর আগে বৃহস্পতিবার শহরের দৌলতদিয়াড় এলাকায় ঘটনার সূত্রপাত হয়।

অভিযোগ রয়েছে, নিয়মবহির্ভূতভাবে শহরে প্রবেশের সময় এক ইজিবাইকচালককে পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা বাধা দেন। পরে ওই চালক সহযোগীদের নিয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে চালক ও সুপারভাইজারকে মারধর এবং বাসে হামলা চালান। একপর্যায়ে তাদের জিম্মি করে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।

এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে।

এর প্রতিবাদে বাসশ্রমিকরা বৃহস্পতিবার সড়ক অবরোধ করেন। পুলিশ সুপার ও প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলেও শ্রমিকদের অসন্তোষ কাটেনি। 

এরপর শুক্রবার থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, জীবননগর-হাসাদহ, ঝিনাইদহ, কুষ্টিয়া ও হাটবোয়ালিয়াসহ সব রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

হঠাৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেককে অতিরিক্ত ভাড়ায় বিকল্প যানবাহনে যাতায়াত করতে হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা