× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মির্জাগঞ্জে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবীতে পদবঞ্চিতদের মানববন্ধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম

 মির্জাগঞ্জ যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মির্জাগঞ্জ যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা যুবদলের ৭ সদস্য বিশিষ্ট নতুন (আংশিক) কমিটি বাতিল করে নিরপেক্ষ তদন্ত ও সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবীতে ঝাড়ু মিছিলের পর এবার মানববন্ধন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।

শনিবার সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বরিশাল - বাকেরগঞ্জ -সুবিদখালী-বরগুনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার কেন্দ্রীয় নির্বাহী কমিটি উপজেলা যুবদলের কমিটি ঘোষনার পরদিন বৃহস্পতিবার এই কমিটি প্রত্যাখ্যান করে বর্তমান কমিটি বাতিল করে পুনঃরায় নতুন কমিটি গঠনের দাবীতে উপজেলা শহরে ঝাড়ু মিছিল ও পথসভা করে পদবঞ্চিত যুবদলের নেতা কর্মীরা।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সুজন হাওলাদার, শাহিন ফরাজী, বাবুল মুন্সী ও ইউনিয়ন যুবদল নেতা জাফর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন - আওয়ামী লীগ শাসনামলে হামলা- মামলার শিকার হওয়া একাধিকবার কারাবরনকারী ত্যাগী নেতা- কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীসহ বিতর্কিত ব্যক্তিদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। ২০২৪ সালের ৬ অক্টোবর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২১৮পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক হওয়া ইব্রাহিম হোসেন জুয়েল মৃধাকে এই কমিটিতে দপ্তর সম্পাদক করা হয়েছে। সদ্য ঘোষিত এই কমিটি বাতিল করে নিরপেক্ষ তদন্ত ও সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবী জানানোসহ সৃষ্ট সমস্যা সমাধানে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

মানববন্ধনে উপজেলা যুবদলের পদবঞ্চিত নেতা-কর্মীসহ বিভিন্ন ইউনিয়নে দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বুধবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে গাজী রাশেদ শামসকে সভাপতি, নাসির উদ্দিন হাওলাদারকে সিনিয়র সহ-সভাপতি, আবু বকর সিদ্দিকী চৌধুরীকে সহ-সভাপতি, গাজী আতাউর রহমানকে সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মাহীন হাদীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,  মাইনুল ইসলাম শাহীনকে সাংগঠনিক সম্পাদক ও ইব্রাহীম হোসেন জুয়েল মৃধাকে দপ্তর সম্পাদক করে ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে আগামি ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা