× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালয়েশিয়ায় চাকরির প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

খুলনা অফিস

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ২২:১৭ পিএম

মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই, খুলনা। ছবি: সাব্বির আহমেদ

মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই, খুলনা। ছবি: সাব্বির আহমেদ

মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা।

গ্রেপ্তারকৃত মো. পলাশ আলী শুক্রবার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই জানায়, খুলনা জেলার লবণচরা থানার ঠিকরাবাদ এলাকার আলাউল কবির খাঁর সঙ্গে পবিত্র মজুমদারের মাধ্যমে পলাশ আলীর পরিচয় হয়। পলাশ ভালো বেতনে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার কথা বলে আলাউল কবিরের ছয় নিকটাত্মীয়কে বিদেশে পাঠানোর প্রস্তাব দেন। প্রত্যেককে মালয়েশিয়ায় পাঠাতে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং ভিসা ও অন্যান্য কাগজপত্র তৈরির জন্য অগ্রিম টাকা দাবি করেন তিনি।

এরপর বিভিন্ন সময়ে ব্যাংক হিসাবের মাধ্যমে পলাশকে মোট ১৭ লাখ টাকা দেন আলাউল কবির। পরে চাকরিপ্রার্থীদের ঢাকায় নিয়ে মেডিক্যাল পরীক্ষা করানো হয়। চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে তাদের মালয়েশিয়ায় পাঠানোর আশ্বাস দেওয়া হলেও দীর্ঘদিনেও তা করা হয়নি। বরং বিভিন্নভাবে সময়ক্ষেপণ করতে থাকেন পলাশ।

সর্বশেষ গত ১৫ আগস্ট আলাউল কবিরের বাড়িতে গিয়ে পলাশ জানান, চাকরিপ্রার্থীদের মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে না এবং টাকাও ফেরত দিতে পারবেন না তিনি। এ ঘটনায় আলাউল কবির বাদী হয়ে পলাশ আলীসহ দুজনের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা করেন। গত ২৩ আগস্ট করা মামলাটিতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়।

মামলাটি পিবিআইয়ের তফসিলভুক্ত হওয়ায় সদর দপ্তরের সিদ্ধান্তে পিবিআই খুলনা তদন্তভার নেয়। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই (নি.) মো. হাবিবুর রহমানকে।

তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাশের অবস্থান শনাক্ত করেন। পরে পিবিআই খুলনার একটি দল বৃহস্পতিবার রাত ১টা ৪৫ মিনিটে ময়মনসিংহ সদর থানার গোলপুকুরপাড় এলাকার কর অঞ্চল ভবন থেকে তাকে গ্রেপ্তার করে।

পিবিআইয়ের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ অর্থ আত্মসাতের কথা স্বীকার করেন এবং আদালতে শুক্রবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্তে ও পলাশের জবানবন্দিতে জানা যায়, উচ্চ বেতনে মালয়েশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে আলাউল কবিরের কাছ থেকে পলাশ তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হিসাবে ১৭ লাখ টাকা নেন। পরে চাকরিপ্রার্থীদের মালয়েশিয়ায় না পাঠিয়ে ওই অর্থ আত্মসাৎ করেন।

পিবিআই খুলনার পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, আর্থিক অস্বচ্ছলতার সুযোগ নিয়ে উচ্চ বেতনে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের বিরুদ্ধে পিবিআই জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

মামলার অন্য এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার তদন্তও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা