× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে চার হত্যা

তদন্তে আসা বিভিন্ন প্রশ্নের জবাব পেশাদারত্বের সাথে খোঁজা হচ্ছে

রংপুর অফিস

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ২২:১২ পিএম

নগরীর মাছুয়াপাড়ার গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মাহবুবুর রশীদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নগরীর মাছুয়াপাড়ার গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মাহবুবুর রশীদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারত্বের সাথে খুঁজছে পুলিশ। তদন্তে ওঠা সকল প্রশ্নের সাক্ষ্য প্রমাণ ও যথাযথ জবাব খোঁজা হচ্ছে। 

শুক্রবার সকালে নগরীর মাছুয়াপাড়ার গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মাহবুবুর রশীদ সাংবাদিকদের এ কথা বলেন। পরিদর্শনকালে তিনি বাড়ির বিভিন্ন কক্ষ, ছাদসহ হত্যাকাণ্ডের ঘটনাস্থল ও আশপাশ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জিন্নাত আলীসহ পুলিশ সদস্যরা।

নবাগত পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, তদন্ত একটি চলমান প্রক্রিয়া। তদন্তের ধারাবাহিকতায় অনেক প্রশ্ন আসবে। সেই প্রশ্নগুলো পেশাদারত্বের সাথে জবাব খোঁজা আমাদের দায়িত্ব। সেই কাজ আমরা করছি। আমি মামলা সম্পর্কে এখনই বেশি কিছু বলতে পারব না। আমি ঘটনাস্থলে বুঝতে এসেছি।

তিনি আরও বলেন, মামলাটি চাঞ্চল্যকর, এ মামলা নিয়ে সারা দেশে নানা কথাবার্তা হচ্ছে। প্রতিটি কথাবার্তার সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও যথাযথ জবাব খোঁজা হচ্ছে। মামলাটি সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করা হবে। যেন সুবিচার হয়, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।

এদিকে শুক্রবার বিকালে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্য হত্যার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সংগঠন মানববন্ধন-সমাবেশ করেছে।

কর্মসূচিতে অংশ নেয় রংপুর সম্মিলিত সনাতনী জাগরণ জোট, সনাতনী অধিকার আন্দোলন, ব্রাহ্মণ সংসদ রংপুর জেলা ও মহানগর, হিন্দু যুব জোট ও মহাজোটের নেতৃবৃন্দরা। 

এতে বক্তব্য দেনÑ মানিক চৌধুরী জয়, প্রদীপ কান্তি, ফিজুর দাস প্রমুখ। 

বক্তারা বলেন, গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দাসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সেই সাথে এ হত্যা মামলার তদন্ত নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। পুলিশ সুষ্ঠুভাবে মামলার তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা