× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘের দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ২২:০৮ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৮ বিঘার একটি মৎস্যঘের দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৮ বিঘার একটি মৎস্যঘের দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৮ বিঘার একটি মৎস্যঘের দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রাত ৯টার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুরুতর জখম হওয়ায় নাজিম মাহমুদ জুয়েল, মাহবুব জমাদ্দার, লিটন সরকার ও জুয়েল চৌকিদারকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুদ শেখ রিদয়, এনায়েত ফকির, ইব্রাহিম খলিল, সুজন তালুকদার ও সুমন তালুকদার প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

অপরদিকে গুরুতর আহত রাজীব হাওলাদার, মারুফ হাওলাদার, লিয়াকত হাওলাদার ও শহিদ হাওলাদারকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘেরটির মালিক দাবিদার নাজিম মাহমুদ জুয়েল বলেন, প্রতিপক্ষের রাকিব হাওলাদারের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ঘেরে ঢুকে হামলা করে। হামলায় ১১ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। 

অন্যদিকে প্রতিপক্ষের রাকিব হাওলাদার বলেন, জুয়েলের নেতৃত্বে ১৫-২০ জন ঘেরটিতে হামলা চালিয়ে মাছ লুটপাট করে। একপর্যায়ে তারা ঘেরের গৈঘরে অগ্নিসংযোগও করে। এ সময় এলাকাবাসী বহিরাগতদের ধাওয়া করলে দুপক্ষের সংঘর্ষ বাধে।

স্থানীয়রা জানান, বিবদমান ওই ঘেরটি রাজনৈতিক পটপরিবর্তনের আগে আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল। পরে জমির মালিক ও বর্তমান ক্ষমতাসীনদের অনুসারীরা দখলে নেয়। ঘেরটি নিয়ে এর আগেও কয়েক দফা মারমারির ঘটনা ঘটেছে। সালিশ বৈঠক হয়েছে এবং থানা ও আদালতে একাধিক মামলাও চলমান। আহতরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

মোরেলগঞ্জ থানার ওসি কৃষ্ণপদ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা