× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে অবৈধ মজুদ ২৩৪০ বস্তা সার জব্দ

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ২১:৫৫ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুদ রাখা দুই হাজার ৩৪০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুদ রাখা দুই হাজার ৩৪০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুদ রাখা দুই হাজার ৩৪০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পৃথক দুটি অভিযানে ভ্রাম্যমাণ আদালত এ বিপুল পরিমাণ সার জব্দ এবং কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার রাত ১০টায় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বিসিআইসি লাইসেন্সধারী ডিলার নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং মিলের অবৈধ চাল মিল ও ভুট্টা গুদাম হতে ১ হাজার ৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি এবং ২১৬ বস্তা এমওপি সারসহ মোট ১ হাজার ৮৯০ বস্তা বরাদ্দবহির্ভূত সার জব্দ করা হয়।

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনতা অটো রাইস মিলের ম্যানেজার কাজী ফয়সালকে ৩ মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন বলেন, কৃষকের জন্য বরাদ্দকৃত সার কোনোভাবেই অবৈধভাবে মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি বা বেশি দামে বিক্রির সুযোগ নেই। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বরাদ্দবহির্ভূত সার জব্দ করা হয়েছে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, বীরগঞ্জ উপজেলায় বর্তমানে ইউরিয়া সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, যা সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হচ্ছে। নন-ইউরিয়া সারের মজুদ মাসের শেষে কম থাকলেও আগামী দুই-তিন দিনের মধ্যে আগামী মাসের বরাদ্দকৃত সার পাওয়া যাবে। ফলে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা