× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৫

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ২১:৩৯ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত ও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত ও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত ও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন আহত এনসিপি নেতা তামিম আহমদ।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দলটির অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষের রূপ নেয়।

মামলার বাদী ও মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ জানান, দলীয় পদ দেওয়ার বিষয়ে এহসান জাকারিয়াসহ আসামিরা তার কাছে চাঁদা দাবি করেন। এ সময় বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় হামলা করা হয়।

জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ জানান, সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় দলীয়ভাবে তদন্ত করা হবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশের ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা