রংপুর অফিস
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ২১:৩৬ পিএম
রংপুর সদরের উত্তম গংগাহরি এলাকায় নভোথিয়েটার ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিজ্ঞানমনস্ক জাতি ও উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়ে তুলতে রংপুরে নভোথিয়েটারের নির্মাণ নির্ধারিত সময়ে শেষ করার তাগিদ দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন।
শুক্রবার বিকালে রংপুর সদরের উত্তম গংগাহরি এলাকায় নভোথিয়েটার ভবনের নির্মাণকাজ পরিদর্শন করে তিন গণপূর্ত অধিদপ্তরসহ নির্মাণ কাজে সংশ্লিষ্ট ঠিকাদারদের এ তাগিদ দেন। এ সময় তিনি নির্মাণাধীন ভবনের প্ল্যানেটরিয়াম, রাইড সিমুলেটর, ডিজিটাল প্রদর্শনীর গ্যালারিসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেÑ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব আল-আমিন, গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাকিউল আলমসহ অন্যরা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞানমনস্ক জাতি ও উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়ে তুলতে মহাকাশ বিজ্ঞান নিয়ে সরকার কাজ শুরু করেছে। শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক, গবেষকরা যেন এই নভোথিয়েটারে মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করতে পারে। নতুন প্রজন্ম যেন মহাকাশ বিজ্ঞান নিয়ে উদ্ভাবনের ক্ষেত্রে আগ্রহী হয়। তাই দ্রুত নভোথিয়েটার ভবনের নির্মাণ সম্পন্ন করতে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি সংশ্লিষ্টরা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করবে। চলতি বছরের ডিসেম্বর মাসে নভোথিয়েটার ভবন নির্মাণের কাজ শেষ হবে। এর আগে রংপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসÑ ইনমাসের অবকাঠামো ও সেবা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি জনবল সংকট, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতির অপ্রতুলতা দূরীকরণসহ প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম বাড়ানোর মাধ্যমে ইনমাসের সেবার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।