× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুহত্যার অভিযোগে যুবককে গণপিটুনি পুলিশে সোপর্দ

বগুড়া অফিস

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ২১:১৯ পিএম

বগুড়ার নন্দীগ্রামে বাড়ির বাইরে খেলাধুলার সময় আমেনা খাতুন নামে এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে আবু হোসাইন নামে এক যুবকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে বাড়ির বাইরে খেলাধুলার সময় আমেনা খাতুন নামে এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে আবু হোসাইন নামে এক যুবকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে বাড়ির বাইরে খেলাধুলার সময় আমেনা খাতুন (৭) নামে এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আবু হোসাইন (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় লোকজন আবু হোসাইনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

শুক্রবার বিকালে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। আটক আবু হোসাইন একই এলাকার আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার বেলা ৩টার দিকে বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আমেনা। এ সময় আবু হোসাইন হঠাৎ ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। পরে লাঠি দিয়েও শিশুটিকে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত আমেনাকে উদ্ধারের চেষ্টা করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয় লোকজন আবু হোসাইনকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

আবু হোসাইন মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার পরিবার। তবে তিনি মানসিক ভারসাম্যহীন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কি না, তা যাচাই করা হবে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা