× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ২১:১১ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

নওগাঁর রাণীনগরে ১০০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিফাত হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তর করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিফাত হোসেন উপজেলার চক পারইল গ্রামের দুলাল হোসেনের ছেলে।

এর আগে বুধবার বিকালে ধর্ষণচেষ্টার শিকার হয় ওই শিশু। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীনগর থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার বিকালে ৮ বছর বয়সী ওই শিশু গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথে ১০০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে সিফাত শিশুটিকে নির্জন স্থানে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি সিফাতকে গ্রেপ্তার করেছে। তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে গ্রেপ্তারকৃতের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির পরিবার ও স্থানীয় লোকজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা