× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএম সুলতান উৎসব: রঙ-তুলিতে মাতল শিশুরা

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৯:৫৫ পিএম

নড়াইলের সুলতান মঞ্চে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে শিশুদের স্বতঃস্ফূর্ত চিত্রাঙ্কন উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নড়াইলের সুলতান মঞ্চে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে শিশুদের স্বতঃস্ফূর্ত চিত্রাঙ্কন উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের স্মৃতিবিজড়িত নড়াইলের সুলতান মঞ্চে শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সুলতান উৎসব’। প্রথম দিন সকাল ১০টায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে শিশুদের স্বতঃস্ফূর্ত চিত্রাঙ্কন উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে রঙ-তুলির খেলায় মেতে ওঠে বিভিন্ন বয়সী প্রায় ৪০০ শিশু। সাদা কাগজে বর্ণিল রঙে তারা ফুটিয়ে তোলে বাংলাদেশের পতাকাসহ ফুল-ফল, প্রকৃতি, গ্রামীণ পরিবেশ, সুলতানের প্রতিকৃতি, নৌকাবাইচ ছাড়াও বিভিন্ন বিষয়। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবস্থলে ভিন্নমাত্রার প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, এসএম সুলতান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক অনাদী বৈরাগী, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী এবং সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা।

আয়োজকরা জানান, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের শিল্পকর্ম ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শিশুদের মধ্যে চিত্রশিল্পের প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এ আয়োজন। দুই দিনব্যাপী এই সুলতান উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও রয়েছে শিশুদের আঁকা ছবির প্রদর্শনী, সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনের মধ্য দিয়ে নড়াইলের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। 

প্রসঙ্গত, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি। শেষ ইচ্ছা অনুযায়ী নড়াইল শহরের কুড়িগ্রামে নিজ বাড়ি ও স্মৃতি সংগ্রহশালা চত্বরেই চিরনিদ্রায় শায়িত করা হয় মাটি ও মানুষের এই চিত্রশিল্পীকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা