× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিবির অভিযানে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ

আটক ২

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৬:০৫ পিএম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা ও তা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করেছে ডিবি পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা ও তা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করেছে ডিবি পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিশেষ অভিযান চালিয়ে তিন হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা ও তা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

উপজেলার পলাশ বাজার এলাকায় সুনামগঞ্জগামী সড়কে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে এসব চোরাচালানের পণ্য জব্দ করা হয়।

এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটকও করা হয।

আটককৃতরা হলেন ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার বেতুয়া বাড়ীর বাসিন্দা শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) ও একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফাকির (৩৪)।

ডিবি সূত্রে জানা যায়, এ দিন ভোরে ডিবি পুলিশের একটি দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পলাশ বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ১১০টি প্লাস্টিকের বস্তায় মোট তিন হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা পাওয়া যায়।

চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে এসব ফুচকা আনা হয়েছিল জানিয়ে পুলিশ বলছে, জব্দ করা ১১০ বস্তা ফুচকার প্রতি বস্তার ওজন ৩৫ কেজি। প্রতি কেজি ফুচকার আনুমানিক মূল্য ৪০০ টাকা। সেই হিসাবে জব্দকৃত ফুচকার দাম আনুমানিক ১৫ লাখ ৪০ হাজার টাকা।

এ ছাড়া চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত ৫০ লাখ টাকা মূল্যের একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শামীম হাসান জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা