× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ

বেশি দামে সার বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাউফল প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৫:৫৬ পিএম

অভিযানে সরকার অনুমোদিত সার ডিলার মেসার্স আখি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং খুচরা বিক্রেতা রশিদ খান ও কবির হোসেনকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অভিযানে সরকার অনুমোদিত সার ডিলার মেসার্স আখি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং খুচরা বিক্রেতা রশিদ খান ও কবির হোসেনকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার বগা বন্দর এলাকায় শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু।

উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় পরিচালিত অভিযানে বেশি দামে সার বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়।

এর আগে ২০ আগস্ট প্রতিদিনের বাংলাদেশের ৮ম পাতায় এ নিয়ে সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা কৃষি বিভাগ যৌথভাবে অভিযান চালায়।

অভিযানে সরকার অনুমোদিত সার ডিলার মেসার্স আখি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং খুচরা বিক্রেতা রশিদ খান ও কবির হোসেনকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ও কৃষি বিভাগ সূত্র জানায়, দেশে সারের কোনো সংকট নেই। তারপরও একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। সারের কোনো সংকট না থাকার পরেও কিছু ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।”

বেশি দামে সার বিক্রি করার কোনো সুযোগ নেই উল্লেখ করে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহগ মিলু বলেন, “যদি কেউ বেশি দামে বিক্রি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এমন অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা