× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে জুমার নামাজে ইমামতি করলেন মক্কার ইমাম

ফেনী সংবাদদাতা

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৫:৫১ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৬:২৫ পিএম

শুক্রবার ফেনীর দাগনভূঞায় দুদিনব্যাপী ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি : প্রবা

শুক্রবার ফেনীর দাগনভূঞায় দুদিনব্যাপী ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি : প্রবা

ফেনীর দাগনভূঞায় এক জুমার নামাজে ইমামতি করেছেন সৌদি আরবের মক্কার একটি মসজিদের ইমাম খতিব শায়খ মুতাসিম বিল্লাহ রা’ফাত। শুক্রবার (৬ জানুয়ারি) উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার ৯ম আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে এই জুমার নামাজ অনুষ্ঠিত হয়। 

স্থানীয়রা জানিয়েছেন, পবিত্র মক্কা শরীফের মসজিদে রেফায়ির খতিব শায়খ মুতাসিম বিল্লাহ রা’ফাতের ইমামতিতে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেন। জুমার নামাজের খুতবায় শায়খ মুতাসিম বিল্লাহ মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন।

শুক্রবার ইসলামী সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) থেকে দুদিনব্যাপী এই ইসলামী সম্মেলন শুরু হয়।

সম্মেলনে আলোচক ছিলেন আল্লামা মুফতী ওমর ফারুক সন্দিপী, শায়খ ফরিদ উদ্দিন আল মোবারক, আল্লামা খালেদ সাইফুল্লাহ, মুফতী আহমদ উল্লাহ, মুফতী শামীম মজুমদার, মুফতী ইলিয়াস বিন নাজিম ও মুফতী ইউসুফ কাসেমী।

শুক্রবার ফেনীতে একসঙ্গে নামাজ পড়েছেন প্রায় ৫০ হাজার মুসল্লি। ছবি : প্রবা

সম্মেলনে ইরানের ক্বারী সাঈদ তুসী সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এ ছাড়া ইসলামী সঙ্গীত পরিবেশন করে কলরব শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ানের সঞ্চালনায় সম্মেলনে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুব হোসেন, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম, অ্যাডভোকেট এম. শাহজাহান সাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা