× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্রাইয়ে একসঙ্গে ৭ রেমিট্যান্স যোদ্ধার জানাজা অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১২:৩৬ পিএম

সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের সাত রেমিট্যান্স যোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের সাত রেমিট্যান্স যোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের সাত রেমিট্যান্স যোদ্ধার একত্রে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে শুক্রবার সকাল ১০টায় তাদের জানাজা হয়। 

জানাজায় স্থানীয় সাংসদ শেখ মো. রেজাউল ইসলাম, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলমসহ হ্জার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন। 

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাই থানা চত্বরে এসে পৌঁছায়।

একই দিন বিকাল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩০’ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এ সময় নিহতদের স্বজনদের পাশাপাশি বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, সকাল ১০টায় উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে জানাজার নামাজ শেষে সাত মরদেহ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বাকী চার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র সৌদি আরবে প্রেরণ করা হয়েছে। আশাকরি অল্প সময়ের মধ্যেই তাদের দেশে আনা সম্ভব হবে।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে এ উপজেলার ১১ জন প্রাণ হারান। পরবর্তীতে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো দেশে আনা হয়।

শনাক্ত হওয়া সাত জন হলেন, উদনপৈ গ্রামের ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা ও পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা