× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরল সাইবোল্ডস ওয়াটার স্নেক উদ্ধার

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১২:০২ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৬ ১২:০৩ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম কুঞ্জবন থেকে বিরল প্রজাতির একটি সাইবোল্ডস ওয়াটার স্নেক উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম কুঞ্জবন থেকে বিরল প্রজাতির একটি সাইবোল্ডস ওয়াটার স্নেক উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম কুঞ্জবন থেকে বিরল প্রজাতির একটি সাইবোল্ডস ওয়াটার স্নেক উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। বুধবার রাতে সাপটিকে উদ্ধার করার পর বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুঞ্জবন গ্রামের একটি বাড়ির পাশের জমিতে সাপের বাচ্চাটি দেখতে পান স্থানীয়রা। সাপটি অপরিচিত হওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীরের মাধ্যমে খবর পেয়ে ফাউন্ডেশনের কর্মীরা সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে। সজল আরও জানান, এই সাপ আগে কখনও দেখেননি তারা। 

পরে সাংবাদিকরা সাপ বিশেষজ্ঞ শাহরিয়ার সিজারকে ছবি পাঠালে তিনি নিশ্চিত করেন সাপটির নাম সাইবোল্ডস ওয়াটার স্নেক। তিনি বলেন, এটি অত্যন্ত বিরল প্রজাতির একটি সাপ। দুর্লভ এ সাপটির বাংলায় কোনো নাম নেই। আমাদের দেশের রংপুর, কুড়িগ্রাম এলাকায় এ সাপটি মাঝেমধ্যে দেখা যায়। সাপটি কলুব্রিডি পরিবারের একটি নির্বিষ জলচর সাপ। এদের শরীর অপেক্ষাকৃত মোটা এবং পিঠের ওপর কালচে বা ধূসর বাদামি রঙের ছোপ ছোপ দাগ থাকে। এটি প্রধানত মাছ ও উভচর প্রাণী খেয়ে বেঁচে থাকে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, বাংলাদেশ বন্য প্রাণী ফাউন্ডেশন উদ্ধারকৃত সাপটি আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা সাপটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা