× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদল

বাসস

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ২১:২৯ পিএম

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদল। ছবি: ফেসবুক থেকে

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদল। ছবি: ফেসবুক থেকে

দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের অব্যাহত সম্পৃক্ততার অংশ হিসেবে মার্কিন কংগ্রেসের একদল কর্মকর্তা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

রোহিঙ্গা ক্যাপ পরিদর্শনের পাশাপাশি বুধবার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়েও বৈঠক করেন তারা।

আরআরআরসি জানিয়েছে, মার্কিন কংগ্রেসের স্টাফদের নিয়ে গঠিত প্রতিনিধিদলটি বুধবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও আরআরআরসি কার্যালয় পরিদর্শন করে। এ সময় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউএনএইচসিআরের মাল্টি-কান্ট্রি অফিসের কর্মকর্তারাও তাদের সঙ্গে ছিলেন।

সফরকালে প্রতিনিধিদলটি সরকারের অতিরিক্ত সচিব ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মীজানুর রহমানের সঙ্গে বৈঠক করে। বৈঠকে চলমান রোহিঙ্গা মানবিক সংকট, ক্যাম্পগুলোর সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আরআরআরসি বলেছে, এই সফর রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রহ ও সম্পৃক্ততার প্রতিফলন। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তা এবং মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও এতে পুনর্ব্যক্ত হয়েছে।


মার্কিন প্রতিনিধিদলে ছিলেন প্রতিনিধি রায়ান ম্যাকেঞ্জির সিনিয়র লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট নোয়েল ডানা, প্রতিনিধি স্টেফানি বাইসের লেজিসলেটিভ ডিরেক্টর রবার্ট সার, প্রতিনিধি মার্লিন স্টুটজম্যানের লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট রায়ান কারেইরো এবং সিনেট রিপাবলিকান পলিসি কমিটির জাতীয় নিরাপত্তা বিশ্লেষক টোরি কক্স।

এ ছাড়া প্রতিনিধি ম্যাডেলিন ডিনের লেজিসলেটিভ ডিরেক্টর সারাহ জ্যাকবস, সিনেটর ক্রিস ভ্যান হলেনের জাতীয় নিরাপত্তাবিষয়ক লেজিসলেটিভ এইড মাইয়েশা হোসাইন এবং প্রতিনিধি ম্যাক্সওয়েল ফ্রস্টের লেজিসলেটিভ ডিরেক্টর মার্শেল ব্রায়ান্ট প্রতিনিধিদলের সদস্য ছিলেন।

ইউএনএইচসিআরের ওয়াশিংটন ডিসি-ভিত্তিক মাল্টি-কান্ট্রি অফিসের সিনিয়র এক্সটার্নাল রিলেশনস অফিসার ন্যান্সি জ্যাকসন এবং এক্সটার্নাল রিলেশনস অ্যাসোসিয়েট জেসি আইন্সলিও প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ সৃষ্টি এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা