× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় নিখোঁজ যুবক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ২১:১৮ পিএম

ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে এসে নিখোঁজ হওয়া এক যুবকের সন্ধান মিলেছে জাতীয় গ্রিডের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ টাওয়ারের চূড়ায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে এসে নিখোঁজ হওয়া এক যুবকের সন্ধান মিলেছে জাতীয় গ্রিডের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ টাওয়ারের চূড়ায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে এসে নিখোঁজ হওয়া তানজীব নামের এক যুবকের সন্ধান মিলেছে জাতীয় গ্রিডের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ টাওয়ারের চূড়ায়। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার সোহরাব সরদারের ছেলে।

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে এসে কয়েকদিন আগে নিখোঁজ হওয়ার পর তার সন্ধান মেলে জাতীয় গ্রিডের ওই টাওয়ারের চূড়ায়। প্রায় ছয় ঘণ্টা ধরে তাকে নামানোর চেষ্টা শেষে একপর্যায়ে নিজেই টাওয়ার থেকে নেমে আসেন তানজীব।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মিরেরখীল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জাতীয় গ্রিডের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের একেবারে চূড়ায় তানজীবকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তানজীবকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা করেন। উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার হওয়ায় তাকে নামানোর কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তাকে তাৎক্ষণিকভাবে নামানো সম্ভব হয়নি।

প্রায় ছয় ঘণ্টা পর বিকালের দিকে তানজীব নিজেই টাওয়ার থেকে নিচে নেমে আসেন। পরে তাকে ভূজপুর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, তানজীব কিছুটা মানসিকভাবে অসুস্থ। কয়েকদিন আগে পরিবারের সঙ্গে মাইজভাণ্ডার দরবারে এসে সেখান থেকে নিখোঁজ হন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত আইনি প্রক্রিয়া চলছিল। তবে প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা