× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিমাগার ভাড়া কমানোর দাবিতে আলুচাষিদের মহাসড়ক অবরোধ

বগুড়া অফিস

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ২১:১৩ পিএম

বগুড়া শহরের মাটিডালী এলাকায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমিয়ে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবিতে আলুচাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন এবং সড়ক অবরোধ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া শহরের মাটিডালী এলাকায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমিয়ে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবিতে আলুচাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন এবং সড়ক অবরোধ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমিয়ে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। তাদের দাবি, প্রতিকেজি আলু সংরক্ষণের ভাড়া ৫ টাকা ২০ পয়সা নির্ধারণ করতে হবে।

বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের মাটিডালী এলাকায় মহাসড়কের পাশে মানববন্ধন করেন তারা। মানববন্ধন চলাকালে কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করা হয়। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ সময় আলুচাষি ও ব্যবসায়ীরা বলেন, বাজারে আলুর কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় প্রতিবছরই ভালো দামের আশায় তারা হিমাগারে আলু সংরক্ষণ করেন। কিন্তু একদিকে আলুর বাজারমূল্য কম, অন্যদিকে সংরক্ষণ খরচ বেশি হওয়ায় তারা সংকটে পড়েছেন।

মানববন্ধনে আলু ভ্যালু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কমিটির সভাপতি সামিউল ইসলাম বলেন, বর্তমানে বিভিন্ন হিমাগার কর্তৃপক্ষ প্রতিকেজি আলু সংরক্ষণে সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা পর্যন্ত ভাড়া আদায় করছে। এই ভাড়া অযৌক্তিক বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, উৎপাদন খরচ ও আলুর বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিকেজি আলু সংরক্ষণের ভাড়া ৫ টাকা ২০ পয়সা নির্ধারণ করতে হবে। এটা করা হলে আলু চাষিরা লোকসানের হাত থেকে রক্ষা পাবেন। তখন তারা আরও উৎসাহ নিয়ে আলু চাষ করবেন।

তবে হিমাগার কর্তৃপক্ষের ভাষ্য, সংরক্ষণ ভাড়া নতুন করে নির্ধারণ বা কমিয়ে দেওয়া হলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

কৃষি বিপণন অধিদপ্তরের বগুড়ার মাঠ ও বাজার পরিদর্শক আবু তাহের বলেন, হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণের বিষয়ে মাঠপর্যায় থেকে প্রতিবেদন পাঠানো হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা