× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে এক কিশোরী উদ্ধার, আটক ২

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ২০:৩৩ পিএম

কোতোয়ালি থানা। ছবি: সংগৃহীত

কোতোয়ালি থানা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের শহরতলির বিল মামুদপুর এলাকা থেকে সুমাইয়া নামে এক কিশোরীকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় মাহেন্দ্রচালক ও এক যুবককে আটক করা হয়েছে।

গত বুধবার গভীর রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে কিশোরীকে উদ্ধারসহ তাদের আটক করা হয়।

স্থানীয়ভাবে ও পুলিশ সূত্রে জানা যায়, সুমাইয়া ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। মেয়েটি শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় দাদি ও ফুপুর সঙ্গে বসবাস করত। তার বাবা মমিদুল ইসলাম বর্তমানে মাদক মামলায় কারাগারে রয়েছে। পারিবারিক কারণে মেয়েটির মায়ের সঙ্গে বাবার বিবাহবিচ্ছেদ হয়েছে আগেই।

পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে দাদি ও ফুপুর সঙ্গে রাগ করে সুমাইয়া বাড়ি থেকে বের হয়ে শহরতলির ধুলদি এলাকার পাগলা বাবা ফকিরের বাড়িতে যায়। তবে রাত হওয়ায় ফকির বাড়ির লোকজন তাকে পরদিন সকালে আসতে বলে। এরপর সেখান থেকে সুমাইয়া ধুলদি স্ট্যান্ডে গিয়ে ফরিদপুরগামী একটি মাহেন্দ্রগাড়িতে ওঠে। এ সময় গাড়িটির চালক ইকবাল এবং তার সঙ্গে ছিলেন মজিদ বেপারি নামের এক ব্যক্তি। কথা প্রসঙ্গে মাহেন্দ্রচালক তাকে থানায় নিয়ে যাওয়ার কথা বললেও পরে এত রাতে থানা খোলা থাকে না জানিয়ে তাদের বাসায় যেতে বলে। রাত ১টার দিকে বিল মাহমুদপুর এলাকায় পৌঁছলে স্থানীয় নিরাপত্তাকর্মীরা গাড়িটি আটক করে ইকবালকে জিজ্ঞাসাবাদ করে। তিনি কিশোরীকে তার স্ত্রী বলে পরিচয় দিলেও স্থানীয়দের সন্দেহ হয়। তারা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কোতোয়ালি থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মেয়েটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার দাদি ও ফুপুর সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মেয়েটির সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা