× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক নেতাকে আটক, পার্বতীপুর থেকে তিন রুটে বাস বন্ধ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৭:৫১ পিএম

মোটর শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মোটর শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ


পার্বতীপুর বাস টার্মিনাল থেকে বৃহস্পতিবার সকাল হতে তিনটি রোডে বাস চলাচল বন্ধ রয়েছে। 

জানা গেছে, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শেখ বাদশাকে বুধবার রাত ৯টায় গ্রেপ্তার করে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ঘটনার পর থেকে বাস পরিবহন শ্রমিক ও নেতাকর্মীরা দিনাজপুর সদর থানার সামনে অবস্থান নিয়ে তার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পরে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় বাস চলাচল বন্ধ করে দেন সংশ্লিষ্ট শ্রমিকরা।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ফুলবাড়ী, দিনাজপুর ও সৈয়দপুর এ তিন রুটে বাস চলাচল বন্ধ করে দিয়ে প্রতিবাদ শুরু করেন শ্রমিকরা।

বিকেল ৫টা পর্যন্ত পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ফুলবাড়ী, পার্বতীপুর- সৈয়দপুর এবং পার্বতীপুর- দিনাজপুর রোডে কোনো বাস ছেড়ে যায়নি। এ ঘটনায় বিপাকে পড়েছেন এই পথে চলাচলকারী যাত্রীরা।

বাস না থাকায় ঘণ্টার পর ঘণ্টা টার্মিনালে বসে থাকতে দেখা গেছে নারী-পুরুষ ছাড়াও শিশু ও বৃদ্ধদের। বিকল্প হিসেবে চার্জার  চালিত অটো এবং ভ্যানযোগে গন্তব্যে যেতে দেখা গেছে যাত্রীদের। 

কেন্দ্রীয় বাস টার্মিনালে অপেক্ষমাণ রহিম শেখ, এনামুল হক, আফসানা বানু নামে তিন যাত্রী জানান, রংপুর থেকে পার্বতীপুর আসার পর বাস বন্ধের  বিষয়টি জানতে পেরেছেন তারা। কোনো উপায় না পেয়ে দীর্ঘক্ষণ বসে থাকার পর বিকল্প পথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেই সঙ্গে ভোগান্তিরও কথা জানিয়েছেন তারা। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক বাস শ্রমিকরা জানান, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত পার্বতীপুর থেকে তিন রুটে বাস চলাচল বন্ধ থাকবে। 

 এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, দিনাজপুরে শ্রমিক নেতাকে আটকের ঘটনায় পুরো জেলায় বাস চলাচল বন্ধের খবর পেয়েছি।

পার্বতীপুর থেকে  শুধুমাত্র রংপুর রুটে কয়েকটি বাস চললেও বাকি ফুলবাড়ী, সৈয়দপুর এবং দিনাজপুর রোডে বাস চলাচল বন্ধ রয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা