× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর ‘কালা মোবারক’সহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৭:৩৬ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ১৭:৪১ পিএম

ফটিকছড়ি থানায় গ্রেপ্তার চারজন ও উদ্ধার হওয়া অস্ত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফটিকছড়ি থানায় গ্রেপ্তার চারজন ও উদ্ধার হওয়া অস্ত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর পল্লানপাড়া এলাকায় বুধবার ভোরে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন- মোহাম্মদ রাইহান ওরফে রায়হান (৪০), মো. ফরিদ (৫০) ও মো. নাছির (৫২)। পুলিশের ভাষ্য, রাইহান লেলাং ইউনিয়নের ‘শিবির বাবুলের’ ফুফাতো ভাই।

চট্টগ্রাম নগরের পুলিশ সুপারের কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।

পুলিশ সুপারের দাবি, শাহনগর পল্লানপাড়ায় ওয়াজ পল্লানের বাড়িতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মোবারক পাহাড়তলী এলাকায় গত ১৩ জুন মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, রাউজানের মাসুদ হত্যা এবং নগরের সরোয়ার বাবলা হত্যা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশের দাবি, তিনি বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানের ঘনিষ্ঠ সহযোগী এবং বাহিনীর প্রধান শুটার হিসেবে পরিচিত।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ৯ এমএম ও ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার এবং দেশীয় তৈরি একটি পিস্তল।

এ ছাড়া ১৮ রাউন্ড ৯ এমএম, পাঁচ রাউন্ড ৭.৬৫ এমএম গুলি এবং বিভিন্ন ধরনের গুলির খোসা উদ্ধার করা হয়।

এসপি মাসুদ আলম বলেন, অস্ত্রগুলোর উৎস এবং কীভাবে সেগুলো অপরাধীদের হাতে পৌঁছেছে, তা তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া ৯ এমএম পিস্তলটি কোতোয়ালী থানার লুট হওয়া সরকারি অস্ত্র কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা