× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণের শিকার কিশোরীকে অন্তঃসত্ত্বা দাবি করে মামলা, গ্রেফতার ১

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৬:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোণার কেন্দুয়ায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে ৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করে ভুক্তভোগীর বাবা।

মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা লিখিত অভিযোগ করার পর পরই আবু মিয়া নামের একজনকে আটক করে পুলিশ।
পরবর্তী সময়ে ২৬ আগস্ট অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

মামলার প্রধান আসামি কেন্দুয়া পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বকুল মিয়া, মামলা হওয়ার পর পরই একজন বাদে বাকি আসামিরা পলাতক রয়েছে।
মামলার এজাহারে ভুক্তভোগী  জানায়, প্রধান আসামি বিএনপি নেতা বকুল মিয়া তাকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে এবং ওই দিনের ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় ভিকটিমকে ধর্ষণ করা হতো।
এছাড়াও ২০২৫ সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে বকুল মিয়ার সহযোগী এক নারী ওই ছাত্রীকে একটি ভাড়া বাসায় নিয়ে যায়, সেখানে বকুলের নেতৃত্বে একাধিক লোক তাকে ধর্ষণ করে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিভিন্ন সময় তাদের ধর্ষণের শিকার হয় ওই স্কুলছাত্রী।
পরিবারের অভিযোগ, ১ আগস্ট ওই ছাত্রীর একটি ভিডিও ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যদের নজরে আসে, পরবর্তী সময়ে ১৮ আগস্ট একটি বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করানো হলে ভুক্তভোগী ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে রিপোর্টের মাধ্যমে তারা জানতে পারেন।
ভুক্তভোগী স্কুলছাত্রী কান্নাজড়িত কণ্ঠে বলে, তাকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিএনপি নেতা বকুল মিয়া ও আবু মিয়া বিভিন্ন বাসায় নিয়ে যেত, তখন সে কিছুই বুঝত না। ভুক্তভোগী আরও বলে, তারা অন্য মানুষকে দিয়েও তাকে ধর্ষণ করিয়েছে।
কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান জানান, এরকম একটা জঘন্য অপরাধ করে দলীয় পদ ব্যবহার করবে সেটা কখনো হবে না। তাই দলের গঠনতন্ত্র অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বকুল মিয়াকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে আবু মিয়া নামের একজনকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে সে জেলহাজতে রয়েছে এবং বাকি অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা