শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৪:২০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ১৪:২২ পিএম
প্রতীকী ছবি
মাগুরায় ট্রাকের ধাক্কায় শফিক আহমেদ বিশ্বাস (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিক আহমেদ বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছী পূর্বপাড়া গ্রামের আহমেদ আলী বিশ্বাসের ছেলে।
রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শফিক আহমেদ বিশ্বাস মোটরসাইকেলে করে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রামনগর হাইওয়ে থানার ওসি বলেন, “খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”