ভাঙ্গা (ফরদিপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৪:০৭ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ১৪:০৯ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোলচত্বর এলাকায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোলচত্বর এলাকায় গোল্ডনে লাইন পরবিহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ভাঙ্গা গোলচত্বর এলাকায় বৃহস্পতবিার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলনেÑ ভাঙ্গা উপজলোর নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি
গ্রামের রাজু (২০) এবং তুজারপুর ইউনয়িনের জান্দী গ্রামের রাতুল (১৮)।
স্থানীয়রা জানান, সকালে রাতুল ও রাজু একটি মোটরসাইকেলে ভাঙ্গা
গোলচত্বর এলাকা থেকে ফরদিপুরের দিক যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা গোল্ডেন
লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।এতে
মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়ে দুজনই
গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই দুজনেরই মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরর্দিশক (এসআই) সোহলে খান দুর্ঘটনার বিষয়টি
নিশ্চিতি করেন। ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া
চলমান রয়েছে।