দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৩:২৬ পিএম
দিনাজপুর কোতোয়ালি থানায় মোটর পরিবহন শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তির দাবিকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ হয়েছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা শেখ বাদশার মুক্তির দাবিকে কেন্দ্র করে দিনাজপুর কোতোয়ালি থানায় তুমুল সংঘর্ষ হয়েছে। ত্রিমুখী এ সংঘর্ষে এক পুলিশসহ আহত হয়েছে কমপক্ষে ৭ জন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই সংঘর্ষ হয়।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা শেখ বাদশাকে বুধবার রাতে
আটক করে পুলিশ। বাদশা শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য
সাধারণ সম্পাদক প্রার্থী।
শ্রমিক নেতা বাদশার মুক্তির দাবিতে দিনাজপুর কোতোয়ালি থানায় সমবেত
শ্রমিকদের মধ্যে সকালে তুমুল সংঘর্ষ বাধে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ
করলে সংঘর্ষ ত্রিমুখী রূপ নেয়। এ সংঘর্ষে আহত হয়েছে এক পুলিশসহ কমপক্ষে ৭ জন।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা
বিরাজ করছে।
অন্যদিকে, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে দিনাজপুর শহরের বেশ কিছু সড়কে বাস-ট্রাক-এম্বুলেন্স এলোপাতাড়ি রেখে অবরোধ সৃষ্টি করেছে শ্রমিকরা। আটকা পড়েছে অসংখ্য যানবাহন। পথচারীরাও চলাচল করতে পারছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।