× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

গোপালগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৪:৪০ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৫:৩৮ পিএম

কোটালীপাড়া থানা। ছবি : প্রবা

কোটালীপাড়া থানা। ছবি : প্রবা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে ভাতিজার লাঠির আঘাতে আহত চাচার মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার রাতে ভাতিজার লাঠির আঘাতে আহত হন।

মৃত চাচার নাম পরিমল বৈরাগী। তিনি উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণখানা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ভাতিজার নাম আশিস বৈরাগী। তিনি একই গ্রামের বাসিন্দা।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, পৈতৃক জমিজমা নিয়ে রাজেন বৈরাগীর সঙ্গে তার ছোট ভাই পরিমল বৈরাগীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাজেনের ছেলে আশিস ওই জমিতে কাজ করতে গেলে পরিমল বাধা দেন। এ নিয়ে দুজনের বাগবিতণ্ডার একপর্যায়ে আশিস লাঠি দিয়ে পরিমলের মাথায় আঘাত করেন।

লাঠির আঘাতে পরিমল গুরুতর আহত হন। পরিবারের লোকজন প্রথমে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

পরিমলের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আশিস ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা