× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএনও কিছুই করতে পারবে না: সরকারি গাছ কেটে গ্রাম পুলিশের দম্ভ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১৮:৫৭ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি সড়কের পাশ থেকে একটি মেহগনি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি সড়কের পাশ থেকে একটি মেহগনি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি সড়কের পাশ থেকে একটি মেহগনি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত ওই গ্রাম পুলিশ সদস্য কেবল গাছ কেটেই ক্ষান্ত হননি, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘ইউএনও আমার কিছুই করতে পারবেন না।’

অভিযুক্ত মো. রফিকুল ইসলাম ওরফে দেলোয়ার শেখ উপজেলার চতুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত। তিনি বাইখীর পশ্চিমপাড়া গ্রামের ছলেমান শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা এলাকায় একটি সরকারি মেহগনি গাছ রাতের আঁধারে কেটে নেওয়া হয়। স্থানীয়দের ধারণা, গাছটির বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।

গাছ কাটার বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম দম্ভোক্তি করে সাংবাদিকদের বলেন, “গাছ কাটছি তাতে কী হয়েছে? যা পারেন করেন। ইউএনওর কাছে নালিশ দিলে দেন, ইউএনও আমার কিছুই করতে পারবেন না।” তিনি আরও দাবি করেন, গাছ বিক্রির টাকা তিনি স্থানীয় একটি মসজিদে দান করেছেন।

তবে তার এই দাবি অস্বীকার করেছে সংশ্লিষ্ট মসজিদ কর্তৃপক্ষ। বাইখীর চৌরাস্তা বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, “ওই ব্যক্তি কোনো টাকা মসজিদে দান করেননি। আর সরকারি জায়গার গাছ কেটে বিক্রি করে সেই টাকা কেন মসজিদকে দেবে?”

চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “সরকারি জায়গার গাছ কাটার কোনো এখতিয়ার গ্রাম পুলিশের নেই। আমি এ বিষয়ে কোনো অনুমতিও দিইনি। বিষয়টি আমার জানা ছিল না।”

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, “আমি বর্তমানে ছুটিতে বাড়িতে যাচ্ছি। বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। তথ্যাদি আমার হোয়াটসঅ্যাপে দিলে আমি দ্রুত ব্যবস্থা নেব।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা