× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে ব্যাপক নয়ছয়, তদন্ত কমিটি গঠন

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১৫:২৫ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ১৫:২৬ পিএম

গলাচিপা উপজেলা পরিষদ ভবন। ছবি: সংগৃহীত

গলাচিপা উপজেলা পরিষদ ভবন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন বাজেটের আওতায় প্রায় ৪ কোটি টাকার বিভিন্ন প্রকল্প নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। 

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগগুলো তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কমিটিকে সরেজমিন পরিদর্শন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে ‘কাগজে আছে, বাস্তবে নেই- একাধিক কাজের অস্তিত্ব’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর অভিযোগের সত্যতা যাচাইয়ে গত ১৯ আগস্ট পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

এলজিইডি পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী ওয়ালিয়ার রহমানের সই করা অফিস আদেশে বলা হয়, সরেজমিন পরিদর্শন করে পরিদর্শন প্রতিবেদন ও মতামত দিতে কমিটি গঠন করা হয়েছে। পটুয়াখালী সদর উপজেলা প্রকৌশলী খায়রুল বাশারকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে অভিযোগ-সংশ্লিষ্ট কাজগুলো তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কমিটি সরেজমিন তদন্ত শুরু করেছে।

গলাচিপা উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুকুজ্জামান জানান, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব বাজেটে উপজেলা পরিষদের জন্য ১ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ এসেছে। এর সঙ্গে মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ হিসেবে পাওয়া গেছে আরও ৯০ লাখ টাকা।

অন্যদিকে এলজিইডির উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান জানান, উন্নয়ন বাজেটে ১ কোটি ৭ লাখ ২৪ হাজার টাকা এবং বিশেষ বরাদ্দ হিসেবে ৪১ লাখ ৭২৪ টাকা পাওয়া গেছে।

এ হিসাবে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৭২৪ টাকা।

তবে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অনিয়মের যে প্রকল্পগুলোর কথা বলা হয়েছে, সেগুলো রাজস্ব খাতের বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা ফারুকুজ্জামান। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এসব প্রকল্পের কাজ শতভাগ শেষ হয়েছে। চাইলে সরেজমিনে প্রকল্পগুলো ঘুরে দেখারও আহ্বান জানান তিনি।

গলাচিপার বর্তমান উপজেলা ইউএনও আবুজর মো. এজাজুল হক বলেন, তিনি কর্মস্থলে নতুন যোগ দিয়েছেন। ফলে অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত অবগত নন। এ বিষয়ে উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুকুজ্জামানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

অভিযোগের বিষয়ে এলজিইডি পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী ওয়ালিয়ার রহমান বলেন, বিষয়টি নিয়ে বর্তমানে সরেজমিন তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে চান না তিনি।

এদিকে, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুকুজ্জামান ও এলজিইডির উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমানের দেওয়া তথ্যনুযায়ী বার্ষিক উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত টাকার হিসাবে গড়মিল লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া রাজস্ব খাতের ব্যায়ের হিসাব নিয়েও উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ আছে, উপজেলা পরিষদ নতুন ভবনে যে সোলার প্যানেল বসানো হয়েছে সেগুলো পুরাতন ভবনের। নতুন সোলার প্যানেল বসানোর ওই খাতে কত টাকা ব্যায় দেখানো হয়েছে তা স্পষ্ট নয়। ফার্নিচার সরবরাহ এখনও দৃশ্যমান নয় ।  এছাড়া বিভিন্ন এলাকায় ৬৫টি স্ক্রিমে উন্নয়ন ব্যায় ও কাজের দৃশমান নিয়েও রয়েছে ধোঁয়াশা।    

 প্রকাশিত প্রতিবেদনে যেসব প্রকল্প নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তার মধ্যে আছে উপজেলা পরিষদের পুকুর থেকে পৌরসভার ড্রেন পর্যন্ত পাইপ ড্রেন নির্মাণ, কৃষি অফিস থেকে উপজেলা পরিষদের সীমানাপ্রাচীর পর্যন্ত ভি-ড্রেন নির্মাণ এবং উপজেলা পরিষদ ভবন থেকে শহীদ মিনার পর্যন্ত অ্যাপ্রোচ সড়ক নির্মাণ। এ ছাড়া পুরোনো গেজেটেড কোয়ার্টারের পেছন থেকে মৎস্য অফিস পর্যন্ত সীমানাপ্রাচীর মেরামত, কাঁটাতারের বেষ্টনী ও গেট নির্মাণে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ের হিসাব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

অভিযোগের সত্যতা কী এবং প্রকল্পগুলোর কাজ বাস্তবে কতটা হয়েছে- তা তদন্ত কমিটির প্রতিবেদনেই স্পষ্ট হবে বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে যে প্রকৌশলীর সময়কার কাজ নিয়ে অভিযোগ, তিনি যখন বদলী হয়ে একই জেলা কার্যালয়ে সিনিয়র সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত থাকেন এবং তার তদন্ত ভার  যদি উপজেলা পর্যায়ের সহকর্মীদের ওপর ন্যস্ত হয়, তাহলে উভয় পক্ষ থেকে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা মোটেই উড়িয়ে দেওয়া যায় না। বরং অভিযুক্তকে বাঁচানোর জন্য  কৌশলী প্রয়াস বলে মনে করা হয়। নিরপেক্ষ, স্বাধীন, বিতর্কমুক্ত এবং বিশ্বাসযোগ্য তদন্ত প্রতিবেদনের  জন্য বিতর্কিত ওই সিনিয়র সহকারী প্রকৌশলীকে জেলার বাইরে অন্য কোথাও সংযুক্তি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সংশোধিত কমিটি গঠন করে স্পর্শকাতর এই বিষয়টি তদন্ত হওয়া উচিত। এতে স্বচ্ছ প্রক্রিয়া বজায় থাকবে। গুঞ্জন আছে একটি মহল বিতর্কিত ওই প্রকৌশলীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য লোক দেখানো তদন্ত কমিটির মাধ্যমে তাদের  মনগড়া প্রতিবেদন বের করার জন্য অশুভ তৎপরতা চালাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা