× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শৈলকুপায় স্বামীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্ত্রীও

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১০:৪৯ এএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ১০:৪৯ এএম

বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ওই দম্পত্তিকে হাসপাতালে নিয়ে গেলে ভিড় জমায় সেখানে থাকা লোকজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ওই দম্পত্তিকে হাসপাতালে নিয়ে গেলে ভিড় জমায় সেখানে থাকা লোকজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

উপজেলার মাধবপুর গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

স্থানীয় কয়েকজন জানান, বুধবার সকালে অমরেন্দ্র গোয়ালে গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে স্ত্রী মিনা তাকে বাঁচাতে এগিয়ে আসেন। এতে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান তারা।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির মোল্লা বলেন, স্বামী-স্ত্রী দুজনেরই বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। স্বজনরা বুধবার সকালে মৃত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা