× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে শতাধিক ষাঁড়ের লড়াইয়ে হাজারো দর্শক

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ২২:০৫ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে মঙ্গলবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাটের মোল্লাহাটে মঙ্গলবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাটের মোল্লাহাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার গাংনী ইউনিয়নের দারিয়ালা গ্রামের স্কুল মাঠে মঙ্গলবার বিকালে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দারিয়ালা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ লড়াইয়ে দেশের বিভিন্ন জেলা থেকে আনা ১০৩টি ষাঁড় অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকে নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সী কয়েক হাজার দর্শক। ষাঁড় নিয়ে আসা মালিকদের উপস্থিতিতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

স্থানীয়রা জানায়, একসময় দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হলেও আধুনিক বিনোদনের প্রসারের সঙ্গে সঙ্গে গ্রামবাংলার এ ঐতিহ্যবাহী আয়োজন অনেকটাই হারিয়ে যেতে বসেছে। দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় বাগেরহাটের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী গোপালগঞ্জ থেকে দর্শনার্থীরা ছুটে আসে।

ষাঁড়ের লড়াই দেখতে আসা ফকিরহাট থেকে শিক্ষার্থী তানিশা বলেন, ‘আমার জীবনে এটাই প্রথম ষাঁড়ের লড়াই দেখা। তাই সকালেই মোল্লাহাটে চলে আসি। দুপুরে লড়াই শুরুর কথা থাকলেও মূল প্রতিযোগিতা শুরু হয় বিকালে। এ আয়োজনকে কেন্দ্র করে মাঠে হাজার হাজার দর্শকের সমাগম হয়েছে।’

দারিয়ালা গ্রামের বাসিন্দা মাহমুদ হাসান বলেন, ‘আগে প্রায়ই এ ধরনের আয়োজন হতো। এখন আর তেমন দেখা যায় না। এবার লড়াই দেখতে সকাল থেকেই গোপালগঞ্জসহ বাগেরহাটের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ এসেছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান। তিনি বলেন, ‘গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্য ধরে রাখতেই এ আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে ষাঁড়ের লড়াইয়ের মতো ঐতিহ্যবাহী আয়োজন তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।’

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা সিকদার হারুন অর রশিদ, সেলিম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা