× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে দুই টেক্সটাইল প্রতিষ্ঠানের কাজ ৩১ ডিসেম্বরের মধ্যে শেষের নির্দেশ

সিলেট অফিস

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ২১:১০ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৬ ২১:২২ পিএম

সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও সিলেট টেক্সটাইল ইনস্টিটিউটের লোগো। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও সিলেট টেক্সটাইল ইনস্টিটিউটের লোগো। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও সিলেট টেক্সটাইল ইনস্টিটিউটের নির্মাণকাজ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন পূর্ত পরিদপ্তর (সেনা সদর)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।

বস্ত্র অধিদপ্তরের বাস্তবায়নাধীন এই প্রকল্প দুটি সরেজমিনে পরিদর্শনকালে মঙ্গলবার বেলা ১১টায় তিনি এ নির্দেশনা দেন। বর্তমানে এই প্রতিষ্ঠান দুটির নির্মাণকাজ বাংলাদেশ সেনাবাহিনীর সেনা পরিদপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে।

পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম প্রকল্পের বিভিন্ন ভবন ও অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রকল্পের পরিচালক ও বস্ত্র অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আ ন ম তরিকুল ইসলাম ভবনগুলোর বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি তুলে ধরেন। পূর্ত পরিদপ্তরের পরিচালক এসব ত্রুটি দ্রুত সংশোধন করে ভবনগুলো বস্ত্র অধিদপ্তরের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত বলেন, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের অবশিষ্ট সব পূর্ত ও নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। কাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে কোনো আপস করা হবে না এবং অবহেলা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইতিমধ্যে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে এবং নিয়মিত ক্লাস চলছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে দ্রুত অবকাঠামোগত কাজ শেষ করা জরুরি হয়ে পড়েছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সিলেট টেক্সটাইল ইনস্টিটিউট প্রকল্পের পরিচালক মো. সাইফুর রহমান, জিই আর্মি (সিলেট) মেজর মো. ওয়ালিউল্লাহ, সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এবং সিলেট টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা