× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙা সেতুতে ৯-১০ হাজার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার, আতঙ্কে ৭ গ্রামের মানুষ

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ২০:৪৩ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে প্রায় তিন দশক আগে নির্মিত সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে প্রায় তিন দশক আগে নির্মিত সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে প্রায় তিন দশক আগে নির্মিত একটি সেতু এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে।

গোবর্ধন দোলা খালের উপর নির্মিত সেতুটির পাটাতন ভেঙে গেছে, বিভিন্ন স্থানে ঢালাই উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে, পিলার থেকে খসে পড়ছে সিমেন্ট। সবচেয়ে ভয়াবহ বিষয়- সেতুটির অধিকাংশ রেলিং নেই। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ সেতু পার হচ্ছেন অন্তত ৭ গ্রামের ৯ থেকে ১০ হাজার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটির এমন বেহাল দশা হলেও সংস্কারে নেই কোনো কার্যকর উদ্যোগ। এরই মধ্যে সেতু থেকে গরু খালে পড়ে মারা গেছে। কয়েকজন শিক্ষার্থীও সাইকেলসহ খালে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।

সরেজমিন দেখা গিয়ে স্থানীয়দের বক্ত্যের সত্যতা মিলেছে।প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সেতুটি দিয়ে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, নারী, শিশু ও বৃদ্ধদেরও এই সেতুর ওপর নির্ভর করে চলাচল করতে হয়। বিশেষ করে সন্ধ্যার পর পর্যাপ্ত আলো না থাকায় ঝুঁকি আরও বেড়ে যায়।

সেতুটির বেহাল অবস্থার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের ভাষ্য, এ পথ দিয়ে উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য হাটবাজারে পরিবহন করতে হয়। কিন্তু সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভ্যান ও অটোরিকশা চালকরাও ঝুঁকি নিতে চান না। ফলে কৃষিপণ্য পরিবহনে বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

যেকোনো সময় সেতুতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দুর্ঘটনা ঘটার আগেই জরাজীর্ণ সেতুটি সংস্কার অথবা নতুন সেতু নির্মাণের দাবি জানান তারা।

তাদের অভিযোগ, সেতুটির দুরবস্থার বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বর্ষা মৌসুমে খালে পানি বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) প্রদীপ কুমার বলেন, “সেতুটির প্রস্তাবনা তালিকায় রয়েছে। দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের প্রশ্ন, বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির পরই কি সেতুটির সংস্কার হবে? সাত গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও ঝুঁকিপূর্ণ যাতায়াত বন্ধে দ্রুত সেতুটির সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা