× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার দিন পর নিকলী হাওরে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৫:০৮ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৬ ১৫:৪৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কিশোরগঞ্জের নিকলী হাওরে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার চার দিন পর মো. ওয়ালিদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

উপজেলার ছাতিরচর দক্ষিণপাড়া চর এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে পানিতে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহত ওয়ালিদ নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা উজ্জ্বল মিয়া ও দিপা দম্পতির ছেলে। 

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে শুক্রবার নিকলী হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে ওয়ালিদ। দুপুরে ১১ জন যাত্রী নিয়ে একটি ছোট টেম্পু ট্রলার ছাতিরচর করস বাগান পর্যটন এলাকায় পৌঁছালে বাঁক নেওয়ার সময় নৌকাটি হঠাৎ ভারসাম্য হারিয়ে একদিকে কাত হয়ে যায়। এতে মুহূর্তের মধ্যেই নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যান।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। তাদের সহযোগিতায় দেড় বছর বয়সী এক শিশুসহ ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়। কিন্তু ওয়ালিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকেই শুরু হয় শিশুটিকে উদ্ধারের চেষ্টা।

নিখোঁজ হওয়ার পর থেকেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকর্মী ও স্বজনরা হাওরের বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়ে যান। এতে স্থানীয় অনেক মানুষ শিশুটির সন্ধানে স্বেচ্ছায় সহযোগিতা করেন।

অবশেষে নিখোঁজের চার দিন পর মঙ্গলবার সকালে ছাতিরচর দক্ষিণপাড়া চর এলাকায় পানিতে ভাসতে দেখা যায় ওয়ালিদের মরদেহ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা