× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জের কোনো প্রধান সড়ক কাঁচা থাকবে না: আবুল হোসেন খান

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২২:৩৫ পিএম

বাকেরগঞ্জের নিজ বাসভবনে রবিবার রাতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাকেরগঞ্জের নিজ বাসভবনে রবিবার রাতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘আগামী পাঁচ বছরের মধ্যে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের কোনো ইউনিয়নের প্রধান সড়ক কাঁচা থাকবে না। একই সাথে ডিসি রোডের কারখানার নদী এবং লক্ষীপাশা নদীর ওপর নতুন দুটি সেতু নির্মাণসহ বাকেরগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

বাকেরগঞ্জে অবস্থিত নিজ বাসভবনে গত রবিবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। 

বিএনপি সরকারের ১৮০দিন পূর্তি উপলক্ষে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মপরিকল্পনা, নতুন প্রকল্প ও সার্বিক উন্নয়ন কার্যবিবরণী সর্বসাধারণের সামনে তুলে ধরতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আবুল হোসেন খান এমপি ১৮০ দিনের অর্জিত সাফল্যের চিত্র ও বিভিন্ন খাতের উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরে বলেন, চলতি অর্থবছরে মোট ১৬৬টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৮২টি ইট সলিং, ৪৭টি মাটির রাস্তা, ১২টি স্টেডিয়াম/মাঠ ভরাট, ১৩টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান মেরামত, ৬টি টয়লেট/ওজুখানা নির্মাণ, ৩টি স্কুল/কলেজ মেরামত এবং ৩টি কালভার্ট নির্মাণ। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নে নগদ ৩ কোটি টাকা এবং ১৭৪ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া এলজিইডির অধীনে ৪ কোটি টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার ইট সলিং। ১০ কোটি টাকার ১২টি প্রস্তাবিত কার্পেটিং রাস্তা। ৪ কোটি ৫০ লাখ টাকার ১৫০টি মসজিদ/মন্দির মেরামত এবং ২৫৪টি প্রস্তাবিত ব্রিজ/কালভার্ট নির্মাণ প্রকল্প রয়েছে। পৌরসভায় ১৬টি কার্পেটিং/আরসিসি রাস্তার জন্য ৫১ দশমিক ৮ কোটি টাকা এবং ড্রেন, পার্ক ও ব্রিজ নির্মাণে ৩৫ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প রয়েছে।

বিএডিসি ও পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৭ কিলোমিটার খাল খনন কাজ সম্পন্ন ও চলমান রয়েছে। পাশাপাশি ৪৫ কিলোমিটার প্রস্তাবিত খাল খনন এবং ২৪ কিলোমিটার প্রস্তাবিত নদী/খাল পুনর্খনন কার্যক্রমও অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে উন্নয়ণে ৮৫ লাখ টাকা ব্যয়ে ১টি নতুন স্কুল ভবন নির্মাণ এবং ১ দশমিক ৩৫ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসা মেরামতের কাজ চলছে। তাছাড়া ১ হাজার ১০৫টি টুইনপিট ও ৪টি কমিউনিটি টয়লেট স্থাপন কাজ চলমান।

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ৩৫৫ জন নতুন বয়স্ক ভাতা, ৪১৭ জন বিধবা ভাতা ও ১ হাজার ৫৩৯ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়েছে। কৃষি খাতে ২ হাজার ৮৪০ জন কৃষককে কৃষক কার্ড, ১৭ হাজার ৮০০টি চারা, ১১ মেট্রিক টন ধান বীজ এবং ১২০ দশমিক ৪ মেট্রিক টন জৈব সার বিতরণ করা হয়েছে।

অপরদিকে পরিবেশ সুরক্ষায় ২০ হাজার বৃক্ষরোপণ, ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৮টি স্থানে নদী ভাঙন রোধ এবং ৭ কোটি ৮০ লাখ টাকার হো‌রিং‌বোন বন্ড রাস্তা ও সেতু/কালভার্ট নির্মাণ কাজও চলমান রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য সেলিনা হোসেন বাবলি, মিজানুর রহমান চুন্নু ও হারুন শিকদার প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা