× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনবাগ পেশাজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২২:৩১ পিএম

নগরীর আগ্রাবাদ এলাকার একটি রেস্টুরেন্টে রবিবার আয়োজিত এক সভায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নগরীর আগ্রাবাদ এলাকার একটি রেস্টুরেন্টে রবিবার আয়োজিত এক সভায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নগরীর আগ্রাবাদ এলাকার একটি রেস্টুরেন্টে রবিবার আয়োজিত এক সভায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে ৪১জনকে বিভিন্ন পদে নির্বাচিত করা হয়।

সভায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতেখার মনির, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী নূরনবী বাচ্চু, এ কে এম শামসু উদ্দিন আলমগীর, ফিরোজ আলম রিপন, জাহাঙ্গীর আলম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর অথিতিরা নতুন কমিটির সদস্যের ফুল দিয়ে বরণ করে নেন। 

এর আগে গত ২৮ জুন নাজমুল হাসান মিঠুকে সভাপতি এবং ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। আংশিক কমিটি গঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সাধারণ সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করেন। 


পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন মো. ফারুক আহমদ, সহ-সভাপতি পদে রয়েছেন মমিনুল হক খোকন, মো. ইলিয়াস সানি, মোহাম্মদ জহির আলম, আবু ইউসুফ মো. বশির রুমন, মোহাম্মদ আনোয়ার শাহাদাত। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ওমর ফারুক, সহ সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. সফিকুর রহমান, হাফিজা বেগম (বেবী) ও সার্জেন্ট জহিরুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক পদে সামছুল হুদা-সবুজ, অর্থ সম্পাদক পদে মো. ইব্রাহীম খলিল-বাচ্চু, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মো. আবুল হাসানাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ হুমায়ুন মাসুদ, নারী বিষয়ক সম্পাদক পদে মনোয়ারা বেগম মনি, ত্রাণ ও সহায়তা সম্পাদক পদে সজল চন্দ্র ভৌমিক, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক পদে মো. শাখাওয়াত হোসেন ছোটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আরিফ হোসেন সোহেল, আইন সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান জুয়েল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. হারুনুর রশিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জিয়া উদ্দিন আল আবির ও ছাত্র বিষয়ক সম্পাদক পদে নাজমুল হুদা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা