বুড়িচং প্রেস ক্লাব নির্বাচন
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২০:৪৭ পিএম
বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে কাজী খোরশেদ আলম (নয়া দিগন্ত), সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু (টেলিভিশন কুমিল্লা) এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. জাকির হোসেন (প্রতিদিনের বাংলাদেশ) নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রেস ক্লাবের ২৮ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেনÑ সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির (আমার সংবাদ) ও সোহরাব সুমন, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ কল্প (প্রতিদিনের সংবাদ), সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ (খোলা কাগজ), অর্থ সম্পাদক মো. ফয়জ আহমদ (মুক্ত খবর), দপ্তর সম্পাদক মো. শাফি (বাংলাদেশ সমাচার), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ রকিবুল হাসান রনি (দূরবীন নিউজ), পাঠাগার সম্পাদক রেজাউল করিম রাজু (কুমিল্লার আলো), বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আল মামুন টুটু (প্রতিদিনের সংবাদ), সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন দুলাল (যায়যায়দিন) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেনÑ মো. মোসলিম উদ্দিন (মানবজমিন), আব্দুল মোমেন (ভোরের কাগজ), মো. গিয়াস উদ্দিন (ময়নামতি অনলাইন টিভি), মোহাম্মদ তাজুল ইসলাম (সংগ্রাম), আলাউদ্দিন আহম্মদ (ডেইলি অবজারভার) এবং মো. মহিউদ্দিন (বর্তমান বাংলা)।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম।