কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২০:৩৯ পিএম
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোমবার বিকেলে তানিজানার হাতে একটি সেলাই মেশিন তুলে দেন ইউএনও শামীমা আফরোজ মারলিজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মদিনাছপাড়া গ্রামের তানিজানা পরিবারে কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় তিন শিশু সন্তানকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন।
সংসারের অভাব-অনটন কাটিয়ে নিজে কাজ করে স্বাবলম্বী হওয়ার
ইচ্ছা থাকলেও প্রয়োজনীয় সামর্থ্য ছিল না তার।
এ অবস্থায় স্বাবলম্বী হওয়ার প্রত্যাশায় কটিয়াদী
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সঙ্গে যোগাযোগ করেন তানিজানা।
তার অসহায়ত্ব ও পরিবারের পরিস্থিতির কথা জানতে পেরে পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে
সোমবার
বিকেলে তানিজানার হাতে একটি সেলাই মেশিন তুলে দেন ইউএনও শামীমা আফরোজ মারলিজ।
সেলাই মেশিন পেয়ে তানিজানা জানান, দীর্ঘদিন ধরে সংসার চালাতে
অনেক কষ্ট হচ্ছিল। নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা থেকেই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার
কাছে সহযোগিতা চেয়েছিলেন। সেলাই মেশিন পেয়ে এখন কাজ করে সন্তানদের জন্য কিছু করতে পারবেন
বলে আশা করছেন তিনি।
ইউএনও শামীমা আফরোজ মারলিজ বলেন, তানিজানা তার পারিবারিক
অসচ্ছলতার কথা জানিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য সহযোগিতা চেয়েছিলেন। তার তিনটি শিশু সন্তান
রয়েছে এবং পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় তিনি বেশ সমস্যার মধ্যে ছিলেন।
তাই তাকে এমন একটি উপকরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছেÑ যার
মাধ্যমে তিনি নিজে কাজ করে আয় করতে পারবেন।
আমরা চাই, সেলাইয়ের কাজের মাধ্যমে তিনি ধীরে ধীরে স্বাবলম্বী
হয়ে উঠুন এবং সন্তানদের সুন্দরভাবে বড় করে তুলতে পারেন।
সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো উপজেলা
প্রশাসনের অন্যতম দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমরা এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।