× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্দ্বীপে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২০:৩৩ পিএম

সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সোমবার সন্দ্বীপ এনাম নাহার মোড়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, কোনো কারণ দর্শানোর নোটিশ না দিয়েই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদকে বহিষ্কার করা হয়েছে। তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। পাশাপাশি সাংগঠনিকভাবে তার কোনো বক্তব্য নেওয়া হয়নি এবং অভিযোগের বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদনও নেওয়া হয়নি।

বক্তারা প্রশ্ন তোলেন, সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ না করে দেওয়া এমন বহিষ্কারাদেশ কতটুকু গ্রহণযোগ্য। তারা অবিলম্বে শহিদুল ইসলাম শহীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন মগধরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন রসুল, মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, হারামিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, গাছুয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুরাদ, মাইটভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আলতাফ হোসেন, এম আর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন, সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত, সন্তোষপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মিশন মাওলা, কালাপানিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজিব, হরিশপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আমজাদ, এম আর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসিফ, এবি কলেজ ছাত্রদলের মেহেরাজ মাহমুদ জয়, মেহেদী হাছান ও ফাহাদসহ বিভিন্ন ইউনিটের আরও অনেক ছাত্রনেতা।

বিক্ষোভকারীরা বলেন, শহিদুল ইসলাম শহীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা সাংগঠনিকভাবে বিষয়টি নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা