× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিসা কারখানা বন্ধের দাবিতে থানা ঘেরাও

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২০:৩১ পিএম

কালিহাতীর এলেঙ্গা পৌরসভার পৌলী এলাকায় সিসা কারখানার কার্যক্রম বন্ধের দাবিতে থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কালিহাতীর এলেঙ্গা পৌরসভার পৌলী এলাকায় সিসা কারখানার কার্যক্রম বন্ধের দাবিতে থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলী এলাকায় প্রমিজাম মেটাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের (সিসা কারখানা) কার্যক্রম বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌলী এলাকার ১৫০ থেকে ২০০ জন লোক কালিহাতী থানার গেটে এসে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের আলোচনা শেষে রাত ১০টার দিকে তারা থানা এলাকা ত্যাগ করেন।

এর আগে দুপুরে পরিবেশ দূষণের অভিযোগ তুলে সিসা কারখানাটি বন্ধের দাবিতে পৌলী এলাকার প্রায় ১৫০ থেকে ২০০ জনের একটি দল পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেন। এলাকাবাসীর অভিযোগ, কারখানাটির কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এতে এলাকার ছোট ছোট শিশু ও সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন বলেও তারা অভিযোগ করেন। এ সময় পরিবেশ দূষণ বন্ধসহ কারখানাটি বন্ধের দাবি জানানো হয়।

এদিকে, কারখানার ম্যানেজার মো. তানভীর ওরফে চানু (৪৫) পৌলী এলাকার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ভূঁইয়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে কালিহাতী থানায় লিখিত অভিযোগ করেন বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ভূঁইয়াকে থানায় নিয়ে আসে।

এ ছাড়া ওই এলাকার সেন্টু (৪৮) এর বাড়িতে পুলিশ গিয়ে তাকে না পেয়ে হুমকি-ধামকি দিয়েছে বলে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, প্রমিজাম মেটাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি পরিচালনার সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সম্পৃক্ততা রয়েছেন বলে তারা দাবি করেন। তবে এ বিষয়ে মোশারফ হোসেন বা কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফি খানসহ স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি কালিহাতী থানা সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ‘সিসা কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য পুলিশ কাজ শুরু করে। তদন্তের অংশ হিসেবে এলাকাবাসীর নেতৃত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনকে থানায় আসতে বলা হয় জিজ্ঞাসাবাদের জন্য। তিনি নিজ গাড়িতে করে থানায় আসে। তবে এলাকাবাসী বিষয়টিকে তাকে আটক করা হয়েছে বলে মনে করায় তারা থানায় এসে অবস্থান নেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা