× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২

খুলনা অফিস

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২০:১৮ পিএম

খুলনা নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় আলোচিত মঞ্জুরুল হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় আলোচিত মঞ্জুরুল হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় আলোচিত মঞ্জুরুল হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ মো. ফারুক ও মাসুদুল ইসলাম কদর। র‍্যাব জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

সোমবার র‍্যাব-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট সন্ধ্যায় লবণচরা থানার হরিণটানা বালুর মাঠ এলাকায় দুর্বৃত্তরা মঞ্জুরুল নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের পরপরই রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকা থেকে নাজমুল নামের আরেক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রথম হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই নাজমুলকে হত্যা করা হয়। অর্থাৎ পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জোড়া হত্যাকাণ্ডের পর জড়িতরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় লবণচরা থানায় পৃথক দুটি মামলা করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা