× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকরির প্রলোভনে অপহরণ, মুক্তিপণেও মেলেনি সন্ধান

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২০:০৬ পিএম

কক্সবাজারের চকরিয়ায় বেশি মজুরির প্রলোভন দেখিয়ে তিন শ্রমিককে টেকনাফে নিয়ে অপহরণের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় বেশি মজুরির প্রলোভন দেখিয়ে তিন শ্রমিককে টেকনাফে নিয়ে অপহরণের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় বেশি মজুরির প্রলোভন দেখিয়ে তিন শ্রমিককে টেকনাফে নিয়ে অপহরণের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের উদ্ধারের দাবিতে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জহির আহমদ নামে এক ব্যক্তি।

অভিযুক্তরা হলেÑ আহমদ উল্লাহ (৪০), মো. ইউনুছ (৪৫) ও আমির হোসেন (৪৮)। 

অপহৃতরা হলেনÑ চকরিয়া উপজেলার বমু-বিলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড লম্বাছড়া এলাকার লিয়াকত আলী (৩৯), একই এলাকার আবু ছালেক (৪০) ও বান্দরবান জেলার গজালিয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ড বাতেমতিলা পাড়ার নূরু-নবী (২৬)।

থানায় দেওয়া অভিযোগপত্র সূত্রে জানা যায়, তারা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করতেন এবং গোপনে ক্যাম্পের বাইরে এসে চকরিয়ার বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করতেন।

অভিযোগকারী জহির আহমদের দাবি, অভিযুক্তরা তার ভাইসহ কয়েকজন শ্রমিককে টেকনাফে বেশি মজুরিতে কাজ দেওয়ার প্রলোভন দেখায়। এতে ভুক্তভোগীরা রাজি হলে গত ১০ জুন সকালে চকরিয়া থানাধীন বমু বিলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লন্দাছড়া এলাকা থেকে তাদের একটি অজ্ঞাতনামা গাড়িতে তুলে নিয়ে যায়। পরে টেকনাফ উপজেলা এলাকার অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখা হয়। কয়েক দিন পর ভুক্তভোগীরা মোবাইল ফোনে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৬ জুন বিকালে অভিযুক্তদের একজন স্বজনদের ফোন করে ভুক্তভোগীদের মুক্তির জন্য ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। শেষ পর্যন্ত ৩ লাখ টাকা দিলে তাদের ছেড়ে দেওয়ার কথা বলা হয়। এরপর গত ১৭ জুন সকালে বিকাশের মাধ্যমে দুটি নম্বরে মোট ৩ লাখ টাকা প্রদান করা হয়। কিন্তু টাকা দেওয়ার পরও ভুক্তভোগীদের মুক্তি দেওয়া হয়নি। পরবর্তীতে অভিযুক্তরা স্বজনদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং বর্তমানে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, অপহরণের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা