× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াই ঘণ্টা পর বরিশাল থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৯:৪৮ পিএম

আড়াই ঘণ্টা পর বরিশাল থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আড়াই ঘণ্টা পর বরিশাল থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশাল থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন বাস শ্রমিকরা। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার আশ্বাসে আড়াই ঘণ্টা অবরোধের পর সিদ্ধান্ত বদলান শ্রমিকরা।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নিলে সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার দুপুর পৌনে ২টার দিকে বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে টার্মিনালে আটকা পড়েন যাত্রীরা। গন্তব্যের বাস না পেয়ে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।

বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে থ্রি-হুইলার মাহিন্দ্রার চালক-মালিকদের বিরোধ দীর্ঘদিনের। এর ধারাবাহিকতায় সোমবার সকালে বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে মাহিন্দ্রা চালকদের বিরোধ সৃষ্টি হয়। পরে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

বাস শ্রমিকদের অভিযোগ, শিমুলতলা এলাকায় মাহিন্দ্রা চালকেরা একত্র হয়ে বাস শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে বানারীপাড়াগামী অন্য বাসেও একই ধরনের ঘটনা ঘটে। এর প্রতিবাদে প্রথমে বরিশাল থেকে অভ্যন্তরীণ ১৪টি রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে এর সঙ্গে দূরপাল্লার বাসও যুক্ত হয়।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন জানান, বানারীপাড়া রুটের বাসে মাহিন্দ্রা চালকেরা সড়ক আটকে বাস শ্রমিকদের সঙ্গে ঝামেলায় জড়ান। প্রথমদিকে শ্রমিকেরা কোনো প্রতিক্রিয়া দেখাননি। পরে পরিস্থিতির কারণে দুপুরে বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন তারা। তবে এ বিষয়ে থ্রি-হুইলার মাহিন্দ্রার চালক বা মালিকদের বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা